মাক্রোঁকে চড় দেয়া ব্যক্তি হিটলারের অনুসারি!

আপডেট : ১০ জুন ২০২১, ০৪:৫৯ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁকে চড় দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত দুইজনের একজন জার্মানির সাবেক নাৎসি শাসক হিটলারের অনুসারি এবং অপরজন চরম দক্ষিণপন্থী ভাবধারার অনুসারি বলে জানা গেছে। খবর ডয়েচে ভেলে। 

দেশটির সরকারি সূত্রগুলো জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তের বাড়িই গ্রামে। তাদের উভয়ের বাড়িতে পুলিশি তল্লাসি চালানো হয়েছে। 

মাক্রোঁকে চড় মারা ড্যানিয়েন ট্যারেল ইউটিউবে চরম দক্ষিণপন্থিদের চ্যানেলগুলো নিয়মিত সাবসক্রাইব করতেন। রাজতন্ত্র নিয়েও সে উৎসাহী ছিল। ফ্রান্সের মধ্যযুগের ইতিহাস সম্পর্কে সে পড়াশুনো করেছে। ইনস্টাগ্রামের পাতায় সে নিজেকে ন্যাশনাল ফেডারেশন অফ হিস্টরিক ইউরোপীয়ান মার্শাল আর্টের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে। লম্বা তলোয়ার নিয়ে মধ্যযুগীয় পোশাক পরে তার ছবিও আছে।

এদিকে চড় মারার ঘটনাটি ভিডিও করা আর্থার সি এর অভিযান চালিয়ে হিটলারের আত্মজীবনী 'মাইন কাম্ফ' উদ্ধার করা হয়েছে। এছাড়াও তলোয়ার, ছুরি, রাইফেলের মতো বেশ কিছু অস্ত্রও পাওয়া গেছে তার বাসায়। তিনিও মধ্যযুগের ফ্রান্সের একজন ভক্ত।

আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের অংশ হিসেবে গত মঙ্গলবার দক্ষিণপূর্ব ফ্রান্সের একটি শহরে গিয়ে বিব্রতকর এই পরিস্থিতির সম্মুখীন হন মাক্রোঁ। 

গ্রেপ্তারকৃত দুইজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিকে অপমান করার অভিযোগ আনতে যাচ্ছে পুলিশ। এই অপরাধের জন্য তাদের সর্বোচ্চ তিন বছর জেল এবং ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারে।

এদিকে চড় মারা ড্যানিয়েন ট্যারেল এর এক বন্ধু জানিয়েছে, রাজনীতি নিয়ে তার কোনো উৎসাহ নেই। তার চরিত্রের সঙ্গে চড় মারাটা একেবারেই মানানসই নয়।


একাত্তর/আরএইচ
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর