অনিয়ন্ত্রিত দাবানলের তান্ডবে নরক দেখছে ফ্রান্স-স্পেন

শহরের দিকে এগোচ্ছে আগুন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত আঙ্গুরক্ষেত্র পরিবেষ্টিত ঐতিহ্যবাহী শহর বর্দোর দিকে দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছে অনিয়ন্ত্রিত আগুন। ইতিমধ্যে দুই দেশ মিলিয়ে সাড়ে চার লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ফ্রান্সের বর্দো শহরের মেয়র তোমা কাজনাভ রোববার জানান, আগুনের শিখা এখন শহরটির প্রবেশদ্বার থেকে মাত্র ১৫ কিলোমিটার এবং কেন্দ্রস্থল থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে এই মুহূর্তে পুরো বর্দো শহর খালি করার সম্ভাবনা উড়িয়ে দেয়া হলেও পরিস্থিতি বেশ জটিল। গত শনিবার রাতে জিরোন্দ অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে প্রায় ৫৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়। সব মিলিয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকেই এ পর্যন্ত ২ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ফ্রান্সের ইতিহাসে অন্যতম ভয়াবহ বনভূমি অগ্নিকাণ্ড। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৯৮ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যার মধ্যে কেবল এই এক সপ্তাহে দাবানলে পুড়েছে ৪২ হাজার হেক্টরের বেশি এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে জিরোন্দ অঞ্চলে কাজ করছেন আড়াই হাজার অগ্নিনির্বাপক কর্মী (যার মধ্যে সুইজারল্যান্ডের একটি বিশেষ দল রয়েছে), দেড় হাজার সেনাসদস্য এবং প্রায় ১,২০০ পুলিশ ও জেন্ডারমেরি সদস্য। এমনকি স্থানীয় কৃষকরাও স্বেচ্ছাসেবী হিসেবে পানির ট্রাক নিয়ে উদ্ধারকাজে যোগ দিয়েছেন।


উদ্ধার অভিযানের অন্যতম অধিনায়ক ক্যাপ্টেন নিকোলাস ব্রাজ জানিয়েছেন, দাবানল এতটাই তীব্র যে এটি নিজের বায়ুপ্রবাহ তৈরি করছে, যা থেকে ঘূর্ণিবায়ুর সৃষ্টি হচ্ছে। ফলে বাতাসের গতিপথ হঠাৎ হঠাৎ বদলে যাচ্ছে এবং আগুনকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়ছে। এর প্রভাবে স্পেনের দিকে যাওয়া মোটরওয়ের ৬০ কিলোমিটার পথ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের অভ্যন্তরে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে দাবানল এলাকায় পুনর্বিন্যস্ত করায় প্যারিসে চলমান 'ট্যুর ডি ফ্রান্স'-এর শেষ ধাপের রেস ১৩৩ কিলোমিটার থেকে কমিয়ে ৮৯ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এই দুর্যোগ মোকাবিলায় সরকারের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।


অন্যদিকে স্পেনেও দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মাদ্রিদ ও আভিলা অঞ্চল থেকে ৯০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবারে মাদ্রিদের পশ্চিমে ও ভালেনসিয়া অঞ্চলে নতুন করে আগুনের লেপন দেখা দিয়েছে। ভালেন্সিয়া অঞ্চলে আগুনের কবলে পড়ে এক বয়স্ক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এর আগে ফ্রান্সে আগুন নেভাতে গিয়ে দুই ফরাসি অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারান।

মাদ্রিদ অঞ্চলের আঞ্চলিক প্রধান ইসাবেল দিয়াজ আইউসো এটিকে অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে বর্ণনা করেছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জলবায়ু জরুরি অবস্থার মোকাবিলায় বড় ধরনের রাষ্ট্রীয় ঐক্যের আহ্বান জানান এবং সামনের সময়গুলো বেশ কঠিন হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন।


আবহাওয়াবিদদের মতে, আকুইতেন অঞ্চলে জুলাই মাসের গড় তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই তীব্র তাপদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে সহসাই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আশা দেখা যাচ্ছে না।

তথসূত্র: বিবিসি-রয়টার্স

এআরএস
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর