সমর্থন দিলেও ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে না ইতালি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৩ পিএম

রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে দেয়া সমর্থন অব্যাহত রাখবে ইতালি কিন্তু তাদের যুদ্ধবিমান দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

মঙ্গলবার কিয়েভ সফরের সময় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ কথা বলেছেন।

জানা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতালির কাছে পুরনো যুদ্ধবিমান চেয়ে যে অনুরোধ জানিয়েছেন তা প্রত্যাখ্যান করে এ কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী। 

ইউক্রেন সফরে গিয়ে রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, এই মুহূর্তে ইউক্রেনের কাছে বিমান সরবরাহ করার বিষয়টি তাদের বিবেচনায় নেই। ভবিষ্যতে যদি ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে হয় তাহলে তা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই দেয়া হবে। 

এর আগে, ইতালির বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে রোম। ইউক্রেনের প্রতি সমর্থন দেয়ার জন্যই মূলত জর্জিয়া মেলোনি কিয়েভ সফরে গেছেন। 

অবশ্য এর আগে মেলোনির নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরীক সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকনি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, এই ভদ্রলোক খুবই নেতিবাচক ভূমিকা নিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য জেলেনস্কির ভূমিকা দায়ি। 

বারলুসকনির এই বক্তব্যে খানিকটা বিব্রত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। গত মাসে আমেরিকা ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে উন্নত প্রযুক্তির ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি পান জেলেনস্কি। এরপর তিনি পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চান।


একাত্তর/এআর

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর