উত্তর আয়ারল্যান্ড প্রটোকল: চূড়ান্ত আলোচনায় ইইউ-ব্রিটেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উত্তর আয়ারল্যান্ডের জন্য একটি নতুন ব্রেক্সিট চুক্তিতে 'চূড়ান্ত আলোচনায়' বসতে চলেছেন। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বার্কশায়ারে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। এসময় এ প্রোটোকলের 'জটিল চ্যালেঞ্জ' নিয়ে আলোচনা করবেন তারা। 

যুক্তরাজ্য বর্তমান চুক্তি পরিবর্তন করতে চায়, যার আওতায় গ্রেট ব্রিটেনের বাকি অংশ থেকে উত্তর আয়ারল্যান্ডে প্রবেশ করার সময় কিছু পণ্য পরীক্ষা করা হয়।

উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব এর আগে বলেছিলেন, যুক্তরাজ্য এবং ইইউ নতুন একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে, এবং ইইউ কিছু বিষয়ে সামনে এগিয়েছে। 

যদি একটি চুক্তিতে পৌঁছানো যায়, তবে মন্ত্রিসভা হালনাগাদ হওয়ার পরে নেতারা যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেবেন। এরপর হাউস অব কমন্সে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

ডাউনিং স্ট্রিট বলেছে, 'প্রধানমন্ত্রী নিশ্চিত করতে চান যে কোনো চুক্তির মাধ্যমে বাস্তবিক সমস্যার সমাধান হবে, সমগ্র যুক্তরাজ্যের মধ্যে অবাধে বাণিজ্য প্রবাহ নিশ্চিত করবে, আমাদের ইউনিয়নে উত্তর আয়ারল্যান্ডের স্থান রক্ষা করবে এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণকে সার্বভৌমত্ব ফিরিয়ে দেবে।' 

'ইইউর সাথে নিবিড় আলোচনা' চলাকালীন 'শত ঘন্টা আলোচনা' হয়েছে জানিয়ে ডাউনিং স্ট্রিট মুখপাত্র বলেন, এতে 'ইতিবাচক ও গঠনমূলক অগ্রগতি হয়েছে'।

আরও পড়ুন: রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি হবে গুরুতর: যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের অধীনে উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলে সম্মত হয়েছিল যুক্তরাজ্য ও ইইউ।

এর অর্থ হল উত্তর আয়ারল্যান্ড কিছু ইইউ আইন অনুসরণ করে চলেছে যাতে পণ্যগুলো চেক ছাড়াই আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সীমান্তের উপর দিয়ে অবাধে প্রবাহিত হতে পারে। এর পরিবর্তে, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস থেকে আসা পণ্যগুলো উত্তর আইরিশ বন্দরগুলিতে পৌঁছানোর সময় চেক করা হয়।


একাত্তর/এসজে

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জনের দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর