কোভিড সম্ভবত চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে: এফবিআই

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৯:৪৫ পিএম

চীনের সরকার-নিয়ন্ত্রিত কোনো ল্যাব থেকেই সম্ভবত কোভিড -১৯ ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে গণমাধ্যমকে এমনটা বলেন। খবর: ফক্স নিউজ।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে বলেন, চীনের কাঁচাবাজার থেকে নয়, সম্ভবত দেশটির সরকার নিয়ন্ত্রিত ল্যাব থেকে ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাস।

তিনি আরও বলেন, এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করে দেখেছে যে মহামারির উৎস ল্যাব থেকে হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু চীন বিষয়টি মানতে নারাজ। এই অভিযোগ অস্বীকার করে তারা দাবি করছে, উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবি মানহানিকর।

এফবিআই পরিচালকের এমন মন্তব্যের একদিন আগেই চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘কোভিডের উৎস’ নিয়ে বেইজিংকে আরও সৎ হওয়ার আহ্বান জানান।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রে বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি অস্পষ্ট ধারণা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে চীন।

কিছু গবেষণায় এসেছে, প্রাণী থেকে ভাইরাস চীনের উহান শহরের বাসিন্দাদের মধ্যে ছড়ায়। উহানের সামুদ্রিক অথবা বন্যপ্রাণীর বাজার থেকে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

বিশ্বের নেতৃস্থানীয় ভাইরাস ল্যাবরেটরি, দ্য উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি করোনাভাইরাস নিয়ে গবেষণা করে এবং এই গবেষণাগার থেকে ৪০ মিনিট দূরত্বে অবস্থিত উহানের বাজারটি। 

অবশ্য, চীনের ল্যাব থেকেই যে ভাইরাস ছড়িয়েছে, এ বিষয়ে একমত নন সব মার্কিন কর্মকর্তারা। 

আরও পড়ুন: তুরস্ক ছেড়ে দেশে ফিরেছেন সিরীয় শরণার্থীরা

সোমবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, করোনার উৎপত্তি কীভাবে শুরু হয়েছিল- সে সংক্রান্ত গবেষণার সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সরকার।


একাত্তর/জো 

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর