চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান-ইসরায়েলি এক তরুণকে হত্যার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি শহর জেরিকোতে আরোপ করা অবরোধ তিনদিন পর তুলে নিলো ইসরায়েল।
বৃহস্পতিবার (২ মার্চ) এক ফিলিস্তিনি তরুণ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে একটি বিক্ষোভ ছড়িয়ে পড়লে অবরোধ তুলে নেয়া হয়। খবর: আল জাজিরা
এদিকে, ইসরায়েলের দাবি, আমেরিকান-ইসরায়েলি ওই তরুণকে হত্যার অপরাধী হিসেবে ফিলিস্তিনি ওই তরুণকে হত্যা করা হয়েছে। তাই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, পশ্চিম তীরের জেরিকোর আকাবেত জাবের শরণার্থী শিবিরে বুধবার (১ মার্চ) বিকেলে অভিযানে চালিয়ে ২২ বছরের এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহত যুবকের নাম মাহমুদ জামাল হাসান হামদান (২২)।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, আহত অবস্থায় বৃহস্পতিবার মাহমুদ জামালের মৃত্যু হয়।
জামালের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে একটি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে।
ইসরায়েলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতেই ওই তল্লাশি চৌকি বসানো হয়েছিল। তার সাজা হওয়ায় এসব সরিয়ে ফেলা হয়েছে।
অধিকৃত জেরিকো শহরের কাছে একটি হাইওয়েতে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) গুলিতে নিহত হন সাবেক এক ইসরায়েলি সেনা সদস্য। ২৬ বছরের আমেরিকান- ইসরায়েলি যুবকের নাম ইলান গ্যানেসেল।
আরও পড়ুন: ইরানে আবারও মেয়েদের স্কুলে ‘গ্যাস হামলা’
পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে হুওয়ারা এবং অন্যান্য ফিলিস্তিনি গ্রামগুলোতে শত শত ইহুদি বসতি স্থাপনকারীরা তাণ্ডব চালানোর পর সেদিন ব্যাপক সংঘর্ষ হয়। এদিন গুলিতে নিহত হন ইলান।
একাত্তর/জো
