নিউ স্টার্ট চুক্তি বাতিলে যুক্তরাষ্ট্রকে দায়ী করলো রাশিয়া

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১:৩৪ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট বাতিলে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলো রাশিয়া। 

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, চুক্তিটি ব্যবহার করে রাশিয়ার কৌশলগত অঞ্চলে হামলায় ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এ কারণেই পা নিউ স্টার্ট চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে রাশিয়া। খবর: রয়টার্স।

জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় দেখতে চেয়েছিল।

তিনি বলেন, ‘পারমাণবিক চুক্তিতে উল্লিখিত কৌশলগত সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ায় সশস্ত্র হামলা করতে সহযোগিতা করার পরই অবস্থার অবনতি ঘটে। এরই প্রেক্ষিতে চুক্তি বাতিলের ঘোষণা দিতে বাধ্য হই আমরা।’

শীতল যুদ্ধের সময়কার বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অনেক কিছুই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে রয়েছে। দেশ দুইটি বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ। বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের মধ্যে ৯০ শতাংশ রয়েছে তাদের হাতেই।

নিউ স্টার্ট চুক্তির ফলে উভয় দেশের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ভারী বোমারুতে ওয়ারহেড মোতায়েন দেড় হাজারে সীমিত রাখা হয়েছিল।

আরও পড়ুন: রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি জার্মানির আহ্বান

উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ চুক্তি ছিল এটি। এর আওতায় উভয় দেশের পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যা সীমিত রাখা হয়েছিল।  


একাত্তর/জো 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর