নোবেলজয়ী বিয়ালিয়াৎস্কির ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২:২৮ পিএম

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী অ্যালেস বিলিয়াৎস্কিকে তার জন্মভূমি বেলারুশের একটি আদালত ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। বিক্ষোভে অর্থায়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে এই সাজা দেয়া হয়।

শুক্রবার (৩ মার্চ) মিনস্কের একটি আদালতে এই রায় ঘোষণা করা হয়। খবর: রয়টার্স। 

৬০ বছর বয়সী বিলিয়াৎস্কি মানবাধিকার ও গণতন্ত্রের প্রচারে তার কাজের জন্য গত অক্টোবরে নোবেল পুরস্কারে ভূষিত হন এমন একটি দেশে, যেটি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রায় ৩০ বছর ধরে লৌহহস্তে বেলারুশ শাসন করে আসছেন। 

২০২১ সালে গ্রেপ্তার হওয়া বিলিয়াৎস্কি এবং আরও তিনজন আসামির বিরুদ্ধে বিক্ষোভে অর্থায়ন এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল। বেলারুশিয়ান রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেল্টা নিশ্চিত করেছে যে আদালত বিলিয়াৎস্কির জন্য এক দশকের জেলসহ সব আসামিদের দীর্ঘ কারাদণ্ডের আদেশ দিয়েছে। 

তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

নির্বাসিত বেলারুশিয়ান বিরোধী নেতা সভিয়াতলানা সিখানউসকায়া বলেছেন, বিলিয়াৎস্কি এবং অন্য তিনজন কর্মীকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের রায়কে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

এক টুইটবার্তায় তিনি বলেন, ‘এই লজ্জাজনক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের মুক্ত করতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে’। 

দোষী সাব্যস্ত অন্য তিন ব্যক্তি হলেন ভ্যালেন্টিন স্টেফানোভিচ, ভ্লাদিমির ল্যাবকোভিচ এবং দিমিত্রি সলোভিভ। তাদেরকে যথাক্রমে ৯, আট ও সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 

আরও পড়ুন: মিয়ানমার সেনাবাহিনী ‘স্থায়ী মানবাধিকার সংকট’ সৃষ্টি করেছে: জাতিসংঘ

এদিকে, এই রায়কে ‘ভুয়া’ এবং ‘বেলারুশে গণতন্ত্র ও মানবাধিকারকে দমন করার চেষ্টা’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। আসামিদের তাৎক্ষণিক মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

এই রায়ের নিন্দা জানিয়েছে জার্মানি ও নরওয়েসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশও। 


একাত্তর/এসজে 

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (২৪ মার্চ) এ কথা জানিয়েছে।
বেলারুশ থেকে আসা চোরাচালানের বেলুন বা 'স্মাগলার বেলুন'-এর কারণে বিমান চলাচলে বারবার বিঘ্ন ঘটায় লিথুয়ানিয়ার সরকার মঙ্গলবার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সঙ্গে সরকার পুলিশ ও সীমান্তরক্ষীদের...
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াক ত্বরান্বিত করা- এমন অণুগঠিত একটি কাঠামো ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়ন করে রসায়ন...
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর