রুপিতে লেনদেন চালু করতে দিল্লি-কলম্বো বৈঠক

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম

ভারতীয় মুদ্রা রুপির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক লেনদেন চালু করতে আলোচনায় শুরু করেছে নয়াদিল্লি এবং কলম্বো। সম্প্রতি ভারতের হাইকমিশন এই বিষয়ে একটি আলোচনার আয়োজন করে। তাতে যোগ দেয় ভারতের দু’টি এবং শ্রীলঙ্কার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। 

রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে যোগ দেওয়া সব পক্ষই এ বিষয়ে একমত হয়েছে যে, প্রস্তাবটি ফলপ্রসূ হলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন নিবিড় হবে, তেমনই পর্যটন শিল্পেও ব্যাপক উন্নতি হবে।

ভারতের পক্ষে বৃহস্পতিবারের ওই বৈঠকে যোগ দেন ভারতীয় স্টেট ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে আলোচনায় যোগ দেয় ব্যাংক অফ সিলোন। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতার কথা জানান। এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন ভারতের রিজ়ার্ভ ব্যাংক এবং শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের প্রতিনিধিরাও। 

ভারতীয় রুপিতে বাণিজ্য চললে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে, তা নিয়েও আলোচনা হয়। প্রস্তাব ফলপ্রসূ হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের শুল্ক বাবদ খরচ যেমন কমবে, তেমনই ব্যবসার জন্য ঋণ পাওয়াও অনেক সহজসাধ্য হয়ে যাবে। 

আরও পড়ুন: বোমা সাদৃশ্য কিছু পায়নি বোম্ব ডিমপোজাল ইউনিট

নতুন এই প্রস্তাবের সপক্ষে শ্রীলঙ্কায় ভারতের রাষ্ট্রদূত গোপাল বাগলে ও শ্রীলঙ্কার অর্থমন্ত্রী শেহান সেমাসিঙ্ঘে একমত হয়েছেন।

এর আগে ২০২২ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। দেশটিতে নিত্যপ্রয়েজনীয় জিনিসেরর দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। দেখা দেয় জ্বালানি ও খাদ্য সংকট। এসময় মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।

সবশেষ গেলো বছর গণরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে ৩৮০ কোটি ডলার অর্থসাহায্য করে ভারত। 


একাত্তর/আরবিএস  

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর