ডিআর কঙ্গোতে হামলায় ৩৬ জন নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৬:২৩ পিএম

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে রাতভর হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) একজন স্থানীয় কর্মকর্তা এবং একটি সিভিল সোসাইটি গ্রুপের প্রধান জানান, হামলাকারীরা অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস-এর সদস্য বলে ধারণা করা হচ্ছে। 

উত্তর কিভু প্রদেশের বেনি শহরের দক্ষিণে মুকোন্দি গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই এলাকা বিদ্রোহী কার্যকলাপে জর্জরিত, যা ২০২১ সাল থেকে শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রয়াসে সামরিক প্রশাসনের অধীনে রয়েছে।

প্রাদেশিক গভর্নর কার্লি নজানজু কাসিভিটা এক টুইটবার্তায় জানান, বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় শুরু হওয়া এই হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সুশীল সমাজ গোষ্ঠীর প্রধান মুম্বেরে লিম্বাদু আর্সেন মহিলা, শিশু এবং বৃদ্ধসহ ৪৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন। বেশ কয়েকজন গ্রামবাসী এখনও নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: নিজ কার্যালয়ে বিস্ফোরণে তালেবান গভর্নর নিহত

তিনি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, মোডাস অপারেন্ডি থেকে বোঝা যায় যে এটি এডিএফ ছিল কারণ কোন গুলি ছোঁড়া হয়নি। হামলাকারীরা বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আটকা পড়ে কিছু মানুষ মারা যায় বলে জানান তিনি।

অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস পূর্ব ডিআরসিভিত্তিক উগান্ডার সশস্ত্র গোষ্ঠী যারা আইএসআইএল (আইএসআইএস)-এর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। তারা প্রায়ই চাপাতি এবং চাইনিজ কুড়াল জাতীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে থাকে। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি জানিয়েছে, কঙ্গোর...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর