নিজ কার্যালয়ে বিস্ফোরণে তালেবান গভর্নর নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৬:০১ পিএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল তার নিজ কার্যালয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) ঘটা এ বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। খবর: বিবিসি। 

স্থানীয় পুলিশ বলেছে, বিস্ফোরণটি কি থেকে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে ঘটনার দায় স্বীকার করেনি।

তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ইসলামের শত্রুদের ঘটানো বিস্ফোরণে গভর্নর শহীদ হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

মুজাম্মিল এর আগে পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের গভর্নর থাকাকালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন বলে শোনা গেছে।

পুলিশ বলেছে, এ হামলায় আরেকজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। অনিশ্চিত কয়েকটি খবরে বলা হয়, এটি ছিল আত্মঘাতী হামলা।

তালেবান শাসনামলে আফগানিস্তানে সহিংসতা অনেক কমে এলেও তালেবান কর্মকর্তা ও অন্যান্যদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন।

আরও পড়ুন: তুরস্কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারীদের বিক্ষোভ

বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে প্রাদেশিক তালেবান কর্তৃপক্ষ আট বিদ্রোহী ও অপহরণকারীকে হত্যার দাবি করার দিনেই গভর্নর নিহতের এ ঘটনা ঘটল। তবে ওই বিদ্রোহীরা কোন গোষ্ঠীর ছিল সে বিষয়ে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কিছু জানায়নি তালেবান কর্তৃপক্ষ।


একাত্তর/জো 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর