চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে হন্ডুরাস

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:০৬ এএম

হন্ডুরাস মূল ভূখণ্ড চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। প্রেসিডেন্ট জিওমারো কাস্ত্রো মঙ্গলবার (১৪ মার্চ) এ কথা বলেছেন।

তবে মধ্য আমেরিকার এই দেশটি তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করবে কি-না সে সম্পর্কে কিছু বলেনি।

ক্যাস্ত্রো টুইটারে বলেছেন, তিনি চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রেইনাকে নির্দেশনা দিয়েছেন।

এদিকে এর কয়েক সপ্তাহ আগে জিওমারোর সরকার ‘পাতুকা টু’ নামের জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের জন্যে চীনের সাথে আলোচনা চলার ঘোষণা দিয়েছিল।

ফেব্রুয়ারিতে ঘোষণাকালে জিওমারো ক্যাস্ত্রো বলেছেন, এই বাঁধ বিদ্যুৎ সরবরাহকে আরো জোরদার করবে।

তবে এই ঘোষণাকালে রেইনা চীনের সাথে হন্ডুরাস কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে যে জল্পনা চলছিল তা অস্বীকার করেন।

উল্লেখ্য, ওয়াশিংটনের পাশে থাকা মধ্য আমেরিকার সকল দেশ দশকের পর দশক ধরে তাইওয়ানের সাথে সম্পর্ক বজায় রেখে আসছিল। কিন্তু এখন কেবলমাত্র হন্ডুরাস, গুয়েতেমালা ও বেলিজের সাথে তাইপে’র কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

গত এক দশক কিংবা এই সময়ে কোস্টারিকা, পানামা, এল সালভাদর ও নিকারাগুয়া তাইপে’র সাথে সংযোগ ছিন্ন করে বেইজিংয়ের সাথে সম্পর্ক স্থাপন করে।

আরও পড়ুন: নাক চেপে ধরে হাঁটতে হচ্ছে প্যারিসবাসীর

বর্তমানে বিশ্বের মাত্র ১৪টি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে। এর মধ্যে প্যারাগুয়ে, হাইতিসহ ক্যারিবিয়ান ও প্যাসিফিকের সাতটি ছোট দেশ রয়েছে।

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট ক্যাস্ত্রো প্রচারণাকালে বলেছিলেন, তিনি শিগগিরই মূল ভূখণ্ড চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবেন।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর