নাক চেপে ধরে হাঁটতে হচ্ছে প্যারিসবাসীর

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১২:৩২ এএম

এক সপ্তাহ ধরে আবর্জনা সংগ্রহকারীদের ধর্মঘটের কারণে প্যারিসের বিশাল এলাকার রাস্তায় জমা হয়েছে কয়েক হাজার টন বর্জ্য।

ম্যাক্রোঁ সরকারের পেনশনের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। খবর: বিবিসি।

প্যারিস ছাড়াও নান্তেন, রেনস ও লে হাবরেও এই ধর্মঘটের প্রভাব পড়ছে। ফ্রেঞ্চ রেডিওর কাছে প্যারিসের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এই নোংরা-আবর্জনা ইঁদুর ও তেলাপোকাকে আকৃষ্ট করছে।

এক সপ্তাহ আগে আবর্জনা সংগ্রহকারীরা পেনশন ধর্মঘটে যোগ দেন। প্যারিস কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের ধর্মঘটের কারণে জেলা শহরের অর্ধেক এলাকায় আবর্জনা সংগ্রহ বন্ধ হয়ে পড়েছে।

সোমবার প্যারিস কর্তৃপক্ষ বলেছে, ৫ হাজার ৬০০ টন ময়লা এখনও সংগ্রহ করা বাকি রয়েছে। ইউরোপ১ রেডিওর এক মন্তব্যকারী পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে বলেছেন, প্যারিসে এখন ৬০ লাখের মতো ইঁদুর, যা মানুষের চেয়ে দ্বিগুণ।

তবে ডিস্ট্রিক্ট ১০ এলাকাটির আবর্জনা ব্যবস্থাপনা বেসরকারি কোম্পানি দ্বারা পরিচালিত হয়। এখানে পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করেছে প্যারিস কাউন্সিল। 

এক টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ডিস্ট্রিক্ট ৬ থেকে একটি বেসরকারি কোম্পানি আবর্জনা সংগ্রহ করেছে সোমবার রাতে। সাধারণত এই এলাকার ময়লা সংগ্রহ করেন সিটি কাউন্সিলের শ্রমিকরা। প্যারিসের পশ্চিমাংশেও এমনটি দেখা গেছে।

শীর্ষস্থানীয় কাউন্সিল কর্মকর্তা এমানুয়েল গ্রেগরি বলেছেন, পরিস্থিতি জটিল। কিন্তু কর্তৃপক্ষ জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে। খাবারের বাজার, মাটিতে পড়ে থাকা ময়লার ব্যাগ সরিয়ে ফেলা হচ্ছে, যাতে করে পথচারীরা নিরাপদে হাঁটতে পারেন।

আরও পড়ুন: টেক্সাসে ছোট বোনের গুলিতে বড় বোনের মৃত্যু

বিশেষজ্ঞ রোমাইন লাসিউর বলেন, এই ধর্মঘট ইঁদুরের আচরণে পরিবর্তন এনেছে। তারা ময়লা স্তূপে তাণ্ডব চালাচ্ছে, বংশ বিস্তার করছে। এগুলো ময়লা সংগ্রহকারী ও সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।


একাত্তর/জো

প্যারিসে ৫০ বছরেরও বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করছেন পাকিস্তানের আলী আকবর। ফরাসি সংস্কৃতিতে বড় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার দেয়া হচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অব মেরিট’। 
প্যারিসের একটি রেলস্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে বিপর্যয় ঘটে। 
গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর, রোববার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরাইল। তেল আবিব, জেরুজালেমসহ অন্যান্য শহরে সমাবেশ করেছে হাজারো মানুষ। বাকি ১০১ জিম্মির মুক্তিতে...
প্রায় দুই বছর ধরে দফায় দফায় চলা কর্মবিরতি ও ধর্মঘট নিরসনে যুক্তরাজ্যের ট্রেন চালক ইউনিয়ন ও সরকার একটি বেতন প্রস্তাবে একমত হয়েছে।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর