মা ও দুই পুলিশ সদস্যকে গুলি করে কিশোরের আত্মহত্যা

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৬:৪৮ পিএম

মাকে গুলি করার পর দুই পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করে আত্মহত্যা করেছে ১৬ বছরের এক কিশোর। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে এ ঘটনা ঘটে। খবর: দ্য গার্ডিয়ান।

এডমন্টন শহরের পুলিশ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে একটি অ্যাপার্টমেন্টে প্রথমে মাকে গুলি করে আহত করে ওই কিশোর। টহলরত দুই পুলিশ সদস্য ট্রাভিস জর্ডান (৩৫) ও ব্রেট রায়ান (৩০) ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় সময় রাত ১২টা ৪৭ মিনিটে তাদের ওপরও গুলি চালায় সে। গুলিতে নিহত হন তারা।

এডমন্টনের দায়িত্বরত পুলিশের প্রধান কর্মকর্তা ডেল ম্যাকফি জানান, এরপর গুলি করে আত্মহত্যা করেছে সেই কিশোর। তার মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের মৃত্যুতে আমরা কতটা ভেঙে পড়েছি তা বোঝাতে পারবো না।’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটার বার্তায় শোক প্রকাশ করে বলেন, ‘প্রতিনিয়ত পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। এডমন্টনের দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু এই কঠিন বাস্তবতারই প্রমাণ।’

আরও পড়ুন: চীন ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টন। ২০১৫ সালের পর এডমন্টনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা এটিই প্রথম। এর আগে, ২০০৫ সালে চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেন এক ব্যক্তি।


একাত্তর/জো 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর