আলেপ্পো বিমানবন্দরে হামলা চালালো ইসরাইল

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১২:১০ পিএম

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়। এ হামলায় বিমানবন্দরের 'বস্তুগত ক্ষয়ক্ষতি' হয়েছে বলে অভিযোগ করেছে তারা। 

বুধবার (২২ মার্চ) ভোর তিনটা ৫৫ মিনিটে ভূমধ্যসাগর উপকূলীয় শহর লাতাকিয়ার পশ্চিম থেকে একাধিক মিসাইল হামলা চালানো হয় বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি গত ছয় মাসের মধ্যে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় হামলার ঘটনা। 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুদ্ধবিমানগুলি ভূমধ্যসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো এবং একসময় এর বাণিজ্যিক কেন্দ্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। 

গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর থেকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটিতে মানবিক সহায়তা প্রবাহের একটি প্রধান চ্যানেল হয়ে উঠেছে। এ ভূমিকম্পে সিরিয়ায় ছয় হাজারেরও বেশি লোক নিহত হয়েছে৷

আরও পড়ুন: ইমরান খানকে পার্লামেন্টে জরুরি তলব

এই মাসের শুরুর দিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলায় একটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ত্রাণ সরবরাহ দামেস্ক এবং লাতাকিয়া থেকে চালানো হয়। 

ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে শত শত বিমান হামলা চালিয়েছে, তবে তারা খুব কম সময়ই এসবের দায় স্বীকার করে। ইসরাইলি কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন ইরানি মদতপুষ্ট অস্ত্রাগার এবং কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। 


একাত্তর/এসজে 

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর