সংসদ সদস্যপদ হারালেন রাহুল গান্ধী

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৭:০৯ পিএম

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজ করেছেন ভারতীয় লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা। শুক্রবার (২৪ মার্চ) লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর: বিবিসি। 

মোদি পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাতের সুরাত জেলা আদালত রাহুলকে দুই বছর জেলের সাজা দেয়। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্যপদ খারিজ করা হয়। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০১৯ সালে লোকসভার ভোটের আগে মোদি পদবী নিয়ে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের পরেই রাহুলের বক্তব্যের বিরোধীতা করে দায়ের হয় মামলা।

রাহুল গান্ধী দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানাদের সংসদ সদস্য ছিলেন। তিনি ৩০ দিনের জন্য জামিনে রয়েছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

এদিকে, নরেন্দ্র মোদি সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে শুক্রবার অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস। শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি (ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তারা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেন, গান্ধী শুক্রবার সংসদে কথা বলার অনুমতি চেয়েছিলেন কিন্তু তা খারিজ করা হয়।

‘যদি এভাবে চলতে থাকে, তাহলে এই দেশে শিগগিরই স্বৈরাচার ও একনায়কত্ব নেমে আসবে’, বলেন তিনি।

২০১৩ সালের সুপ্রিম কোর্টের একটি আদেশে বলা হয়েছে, একজন আইনপ্রণেতা অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বা তার বেশি বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে অবিলম্বে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করা হবে।

সাজা স্থগিত না হওয়া পর্যন্ত বা মামলায় খালাস না হওয়া পর্যন্ত তাকে নির্বাচনে লড়তে দেওয়া হবে না। আগামী বছর ভারতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। 

দলের সিনিয়র নেতা জয়রাম রমেশ আদালতের রায়কে ‘খুব গুরুতর রাজনৈতিক সমস্যা’ বলে অভিহিত করেছেন যা ‘গণতন্ত্রের ভবিষ্যত’কে প্রভাবিত করতে পারে।

আরও পড়ুন: অবৈধ আশ্রয়প্রার্থী ঠেকাতে যুক্তরাষ্ট্র ও কানাডার চুক্তি

বৃহস্পতিবার এক দলীয় বৈঠকের পরে তিনি বলেন, ‘এটি মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতি, হুমকির রাজনীতি, ভয় দেখানোর রাজনীতি এবং হয়রানির রাজনীতির একটি বড় উদাহরণ’। 

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ত্রীরা অবশ্য রায় নিয়ে প্রশ্ন তোলার জন্য গান্ধী ও তার দলের সমালোচনা করেছেন।


একাত্তর/এসজে

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর