আমেরিকার বিরুদ্ধে ঘৃণা ও ভীতি ছড়ানোর অভিযোগ

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৫:৫৩ পিএম

ভিনদেশের মানুষের বিরুদ্ধে মার্কিনদের মনে ঘৃণা-ভীতি ছড়াতে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন লেখক এবং কমেডিয়ান লি ক্যাম্প। 

তিনি বলেন, ইরানের দরিদ্র রাখাল বা ছোট্ট চীনা শিশু মার্কিন গণমাধ্যমের চোখে সবাই শত্রু। বেইজিংয়ে এক সম্মেলনে অংশ নিয়ে বাসযোগ্য পৃথিবী নির্মাণের আহ্বানও জানান তিনি। 

বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার, শান্তি প্রতিষ্ঠার কথা বোলে ভিনদেশী নাগরিকদের বিরুদ্ধে মার্কিনদের মনে ঘৃণা, অবিশ্বাস, ভীতিও ছড়ায় যুক্তরাষ্ট্র। 

এ কাজে ব্যয় করা হয় বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ, প্রচুর পরিমাণে সময়। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত সম্মেলনে মার্কিন লেখক-কমিডিয়ান লি ক্যাম্প বিস্ফোরক এ মন্তব্য করেন।

একসময় রুশ চ্যানেল আরটি আমেরিকার উপস্থাপক ছিলেন ক্যাম্প। গণতন্ত্র: মানবিক মূল্যবোধ ভাগাভাগি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে, গণতন্ত্র এবং মানবসভ্যতার বৈচিত্র শীর্ষক আলোচনায় মার্কিন গণমাধ্যমের ক্ষতিকর-ভয়ংকর কর্মকাণ্ড সম্পর্কেও সতর্ক করেন তিনি। 

তিনি বলেন, অন্যায়ভাবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অন্য দেশের নাগরিকদের শত্রু-খলনায়ক হিসাবে উপস্থাপন করে। বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের আহ্বান জানান তিনি।

লি ক্যাম্প বলেন, এখনো আমার দেশ অন্য দেশের বিরুদ্ধে ঘৃণা, অবিশ্বাস ভয় ছড়াতে বিলিয়ন বিলিয়ন ডলার এবং অগণিত সময় ব্যয় করছে। 

চীনারা শত্রু, রুশরা মন্দ, কিউবানরা ধূর্ত, ইরানিরা মার্কিনদের হত্যা করতে চায়; তারা চায় মার্কিনরা সবাইকে এমন ভাবুক-জানুক। 

আরও পড়ুন: মিসিসিপিতে নিহত বেড়ে ২৬, জরুরি অবস্থা ঘোষণা

ইরানের দরিদ্র বক্তি যে ছাগল চড়ায়, বা চীনা ছোট্ট শিশু- মার্কিনদের চোখে সবাই খারাপ চরিত্রের লোক। এমন কর্মকাণ্ড শুধু বিরক্তিকর নয়, বিপজ্জনকও। 

দি ইন্টারন্যাশনাল ফোরাম অন ডেমোক্রেসি: দি শেয়ার্ড হিউম্যান ভ্যালু শীর্ষক সম্মেলন অনলাইন-অফলাইনে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বারের মতো এ সম্মেলন আয়োজন হলো। 

অংশ নেন শতাধিক অঞ্চল এবং দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক সংগঠন। চীনা কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির পাবলিসিটি ডিপার্টিমেন্ট যৌথভাবে সম্মেলনের আয়োজন করে।


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর