জাপান সাগরে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০১:১৪ পিএম

রুশ নৌবাহিনী জাপান সাগরে সুপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২৮ মার্চ) রুশ মন্ত্রণালয় জানায়, দুটি জাহাজ প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি সিমুলেটেড (পরীক্ষামূলক) শত্রু যুদ্ধজাহাজে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসময় দুটি মস্কিট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা প্রচলিত এবং পারমাণবিক ওয়ারহেড ক্ষমতা সম্পন্ন, সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। খবর আল-জাজিরার। 

টেলিগ্রামে এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যটিতে দুটি মস্কিট ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি সফলভাবে আঘাত করে। 

মস্কিট মিসাইল, ন্যাটো যার নাম দিয়েছে এসএস-এন-২২ সানবার্ন, এটি একটি মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল এবং এটি ১২০কিলোমিটার দূরের জাহাজকে ধ্বংস করতে সক্ষম।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

এ বিষয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, তার দেশ মস্কোর সামরিক অভিযানের বিরুদ্ধে সজাগ থাকবে।

তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হায়াশি এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকায়, রাশিয়ান বাহিনী জাপানের আশেপাশের অঞ্চলসহ দূর প্রাচ্যে আরও সক্রিয় হয়ে উঠছে।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর