আফগানিস্তানে তিন ব্রিটিশ নাগরিক আটক

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১:১৭ এএম

আফগানিস্তানে তালেবানের হাতে তিন ব্রিটিশ নাগরিক আটক হয়েছেন বলে জানিয়েছে একটি মানবিক সহায়তা সংস্থা। 

রোববার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম কেভিন কর্নওয়াল (৫৩) বলে জানিয়েছেন প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস। 

প্রেসিডিয়াম নেটওয়ার্ক হলো একটি যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা যা সঙ্কটে থাকা গোষ্ঠীগুলোকে সহায়তা প্রদান করে এবং আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে সহিংসতা বা দারিদ্র্য দ্বারা প্রভাবিত মানুষের চাহিদার প্রতিনিধিত্ব করে।

স্কট রিচার্ডস জানান, তিনি এবং অপর একজন অজ্ঞাত ব্যক্তিকে গত ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। তিনি নিশ্চিত করেছেন যে আরেক ব্রিটিশ নাগরিককেও ভিন্ন তারিখে হেফাজতে নেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, তৃতীয় ব্যক্তিটি বার্মিংহামের ২৩ বছর বয়সী মাইলস রাউটলেজ, যাকে ২০২১ সালের আগস্টে ব্রিটিশ সশস্ত্র বাহিনী আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছিল।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা আটক ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

রিচার্ডস জানান, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে কোনও ‘আনুষ্ঠানিক অভিযোগ নেই’, তবে কর্নওয়েলের কক্ষে পাওয়া একটি অস্ত্রের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা একটি লাইসেন্সসহ অস্ত্রটি সংরক্ষণ করা হয়েছিলো বলে জানান তিনি। 

তিনি আরও জানান, সেই লাইসেন্সটি পাওয়া যায়নি। তবে তারা সাক্ষীদের কাছ থেকে বেশ কয়েকটি বিবৃতি নিয়েছেন যারা লাইসেন্সটি দেখেছেন এবং এর অস্তিত্ব নিশ্চিত করেছেন৷

এটি পুরোপুরি সম্ভব যে অনুসন্ধানের সময় লাইসেন্সটি আলাদা করা হয়েছিল এবং সেজন্য আমরা এই ঘটনাকে সম্ভাব্য ভুল বোঝাবুঝি হিসাবে উল্লেখ করছি, বলেন তিনি। 

আরও পড়ুন: হিজাব না পরায় দুই ইরানি নারীর মাথায় ঢালা হলো দই

রিচার্ড স্কাই নিউজকে বলেন, আমরা বিশ্বাস করি যে তারা ভাল রয়েছে এবং তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে। আমাদের বিশ্বাস করার কোন কারণ নেই যে তারা নির্যাতনের মতো কোনো নেতিবাচক আচরণের শিকার হয়েছে। 

তবে এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে ওই দুই ব্যক্তির ‘কোনও অর্থপূর্ণ যোগাযোগ’ হয়নি বলে জানান তিনি। 


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর