ইসরাইলি হামলায় দুই উপদেষ্টা নিহত, প্রতিশোধের অঙ্গীকার ইরানের

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৭:৪৪ পিএম

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আরও এক কর্মকর্তার মৃত্যুর পর তেল আবিবকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। এনিয়ে গেলো দুই দিনে ইসরাইলি হামলায় দুই আইআরজিসি কর্মকর্তা নিহত হলেন। 

রোববার (২ এপ্রিল) আইআরজিসি এক বিবৃতিতে দুই সেনা কর্মকর্তা হত্যার প্রতিশোধের অঙ্গীকার করেছে। খবর পার্সটুডের। 

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় দুই সামরিক উপদেষ্টা হত্যার জন্য তেল আবিবকে চড়ামূল্য দিতে হবে। ভুয়া এবং অপরাধী ইহুদিবাদী সরকার এই ঘৃণ্য অপরাধের জন্য নিঃসন্দেহে প্রতিশোধের মুখে পড়বে।

তবে তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।  

আরও পড়ুন: অপরাধকে ভুল বলে চালিয়ে দেয়া যায় না: কাদের

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে তারা সিরিয়ার সার্বভৌমত্ব নিয়মিতভাবে লংঘন করার সাহস পাচ্ছে। 

চলতি সপ্তাহে ইসরাইল টানা তিন রাত সিরিয়ার রাজধানীর দামেস্কসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে দামেস্কের হামলায় আইআরজিসির দুই কর্মকর্তা নিহত হয়েছেন।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর