আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে ট্রাম্প

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৩:০৪ পিএম

পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়ার অভিযোগে অভিযুক্ত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে পৌঁছেছেন। ট্রাম্প ফ্লোরিডা থেকে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে নিউইয়র্কের ফিফথ এভিনিউতে এসে পৌঁছান এবং আকাশচুম্বী ট্রাম্প ভবনে প্রবেশ করেন। সেখানেই তিনি রাত কাটাবেন। 

মঙ্গলবার, ম্যানহাটনের এক ফৌজদারি আদালতে তিনি হাজিরা দেবেন। এজন্য ফ্লোরিডা থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। উড়োজাহাজটির গায়ে লেখা তার নাম। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে পৌঁছায়।

সাবেক পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কে প্রায় এক বছর ধরে চলছিলো।

image


পরে ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে তাঁর পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয়েছিল ড্যানিয়েলসকে। ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন এই অর্থ স্টর্মিকে দেন। যদিও এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ট্রাম্প।

এ প্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি-না সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ছিলো নিউইয়র্ক সিটির ডিসট্রিক্ট অ্যার্টনি অ্যালভিন ব্র্যাগের ওপর। ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের জন্যে তিনি গ্র্যান্ড জুরি গঠন করেন। জুরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত জানায়।

তবে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। কারণ, আদালতে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে না পড়ে শোনানো পর্যন্ত এ গুলো প্রকাশ করা হবে না। তবে দোষী সাব্যস্ত হলেও নির্বাচন করতে পারবেন ট্রাম্প।

image


এদিকে, নিউইয়র্কে ট্রাম্পের আগমন উপলক্ষে তাঁর সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই শহরটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আদালত ও ট্রাম্প টাওয়ার ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে পৌছার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট তাঁর আইনজীবীদের সঙ্গে  পরামর্শ করছেন। আইনজীবীরা বলছেন, আদালতে দোষ স্বীকারের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

এরপর আদালতে নিজেকে নির্দোষ দাবি করলে ম্যানহাটন ফৌজদারি আদালতে তার বিচার শুরু হবে। কিন্তু দোষ স্বীকার করলে সরাসরি রায় দেবেন আদালত। এই বিচারের বিরুদ্ধে নিউইয়র্কে ট্রাম্পের সমর্থকরা বিক্ষোভ করেছেন। আদালতের সামনে অতিরিক্ত নিরাপত্তা নেয়া হয়েছে।

image


বিবিসি বলেছে, মঙ্গলবার নিউইয়র্ক সময় সকালে ট্রাম্প টাওয়ার থেকে আদালতে যাবেন ট্রাম্প। ব্যাপক সংখ্যক পুলিশ, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও গোয়েন্দা সংস্থার এজেন্টরা নিউইয়র্কের রাস্তায় তাকে কড়া নিরাপত্তা দিয়ে লোয়ার ম্যানহাটন কমপ্লেক্সে পৌঁছে দেবেন।

ট্রাম্প যে অভিযোগের মুখোমুখি হয়েছেন তা আদালতের শুনানিতে বিস্তারিত প্রকাশ করা হবে। নিউইয়র্ক স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের আইনজীবীরা ইতোমধ্যে জানিয়েছেন, আদালতে দোষ স্বীকার করবেন না তিনি।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর