সিকিমে তুষারধসে সাত পর্যটকের মৃত্যু, বহু হতাহতের শঙ্কা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৬:১৩ পিএম

ভারতের সিকিমের নাথু লায় ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাত পর্যটকের মৃত্যু হয়েছে। সেখানে বহু পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার (৪ এপ্রিল) সেনা সূত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।

কর্তৃপক্ষ জানায়, এদিন সকাল ১১টা ১০ মিনিট নাগাদ গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে ১৫ মাইলে হঠাৎই তুষারধস নেমে আসে। সে সময় একাধিক গাড়ি বিপর্যয়ের কবলে পড়ে। ২০ থেকে ৩০ জন পর্যটক তুষারধসে নিচে চাপা পড়েন। এদের মধ্যে সাত জন পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বহু পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতরও। 

এদিকে নাথু লা অঞ্চলের এক প্রান্তে ৩৫০ ও অন্য প্রান্তে ৪৫০ জনের মতো পর্যটক আটকা পড়েছেন বলে প্রশাসন সূত্রের খবর। 

গ্যাংটক পুলিশ জানিয়েছে, ১৩ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল পর্যটকদের। কিন্তু তারা সে নির্দেশ উপেক্ষা করে ১৫ মাইল পর্যন্ত এগিয়ে যান। এরপরেই তুষারধসের কবলে পড়েন তারা।

আরও পড়ুন: বঙ্গবাজার ঝুঁকিপূর্ণ, নোটিশ দেওয়া হয়েছিল ১০ বার

উল্লেখ্য, নাথু লা ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন অঞ্চল। অন্যদিকে নাথু লা দিয়ে চীন এবং ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলে। প্রাচীন সিল্ক রুটের অন্তর্গত ছিল এই অঞ্চল। ২০০৬ সাল থেকে নাথু লা ধরে ভারত এবং চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য হয়ে আসছে। ২০১১ সালে সিকিমে ভূমিকম্প হওয়ার পর এবং ২০১৭ সালে ডোকলাম বিতর্কের সময় নাথু লা দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি বন্ধ ছিল।


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর