তিন হাজার বছর আগেও মাদক নিতো স্পেনের মানুষ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৬:৫৬ পিএম

আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে স্পেনে মানুষ মাদক সেবন করতো বলে নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে। 

বিজ্ঞানীরা বলছেন, মেনোর্কায় প্রাচীন মানব সভ্যতার সদস্যরা গাছপালা এবং ঝোপঝাড় থেকে প্রাপ্ত মাদক ব্যবহার করত। কবরস্থানে পাওয়া চুল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা। 

এটি ইউরোপে হ্যালুসিনোজেনিক মাদক গ্রহণের প্রাচীনতম প্রত্যক্ষ প্রমাণ বলে ধারণা করা হচ্ছে। এসব মাদক মানুষের মধ্যে সাময়িক উন্মত্ততা ও হ্যালুসিনেশনের সৃষ্টি করতো। 

সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মেনোর্কার দক্ষিণ-পশ্চিম দিকে এস ক্যারিটক্স গুহায় মানুষের কার্যকলাপের লক্ষণ দেখা গেছে।

গুহাটিতে ২০০টিরও বেশি মানুষের কবর রয়েছে। বিশ্বাস করা হয় যে এটি প্রায় ৬০০ বছর ধরে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত একটি ধর্মীয় আচার এবং অন্ত্যেষ্টিস্থল হিসাবে ব্যবহৃত হতো। 

গবেষকরা দেখেছেন, মাদক দ্রব্যগুলো গুহায় অনুষ্ঠিত আচার-অনুষ্ঠানের অংশ হিসাবে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এর মধ্যে শামানরা জড়িত থাকতে পারে ‘যারা উদ্ভিদজাত মাদকের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন’।

ওই স্থানে পাওয়া চুলের গোছাগুলো প্রাচীন আচারের সময় লাল রঙ করা হয়েছিল এবং একাধিক ব্যক্তির কাছ থেকে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলোতে তিনটি সাইকোঅ্যাকটিভ পদার্থের উপস্থিতি সনাক্ত করা হয়েছে।

এসব পদার্থের মধ্যে রয়েছে অ্যাট্রোপাইন এবং স্কোপোলামিন, যা হ্যালুসিনেশনকে প্ররোচিত করে। এছাড়াও বিজ্ঞানীরা এফিড্রিন খুঁজে পেয়েছেন, যা শক্তি এবং সতর্কতা বাড়ায়।

আরও পড়ুন: ঘুষ দেয়ার জন্য ট্রাম্পের জেলে যাওয়া উচিৎ হবে না: স্টর্মি

গবেষকরা আরও উল্লেখ করেছেন, গুহায় ঢাকনায় সর্পিল মোটিফ খোদাই করা পাত্র পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি হ্যালুসিনোজেনগুলোর প্রভাবে থাকাকালীন একজন ব্যক্তির ‘চেতনার পরিবর্তিত অবস্থার’ প্রতিনিধিত্ব করে বলে বিবেচনা করেছেন কিছু পণ্ডিত। 

ইউরোপে প্রাগৈতিহাসিক সময়ে মাদকদ্রব্য ব্যবহারের পূর্ববর্তী প্রমাণগুলো অপ্রত্যক্ষ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যেমন শৈল্পিক চিত্রে মাদক গাছের উপস্থিতি।


একাত্তর/এসজে

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
নৃশংসতা ও ভয়াবহতার সব সীমা ছাড়িয়ে গেলো লাতিনের কুখ্যাত মাদক কারবারিরা। তিন আর্জেন্টিাইন নারীকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত থাকেন মাদক দস্যুরা।
পেরুর উত্তরাঞ্চলীয় বারানকা প্রদেশে একটি প্রাচীন শহর আবিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো এই শহরের নাম পেনিকো।
গাজা গণহত্যা শুরুর পর থেকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে ভুগছে ইসরাইলিরা। প্রতি চারজন ইসরাইলির মধ্যে একজন মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়েছে।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর