সুলাইমানিয়া বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১:১২ এএম

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সুলাইমানিয়া বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

স্থানীয় সময় শুক্রবার বিকেলের এ বিস্ফোরণে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি বলে জানান নিরাপত্তা কর্মকর্তারা।

বুধবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) তৎপরতা বৃদ্ধির কারণ দেখিয়ে আঙ্কারা শহরটি থেকে তাদের আকাশসীমা বন্ধ করে দিলে সৃষ্ট উত্তেজনার মধ্যেই বিস্ফোরণের খবরটি আসে।

বিমানবন্দরের নিরাপত্তা সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল চারটার কিছু পরে সুলাইমানিয়া বিমানবন্দরের দেয়াল ঘেঁষে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এর ফলে বিমান চলাচল ব্যাহত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা  হয়।

কুর্দিস্তান অঞ্চলের ডেপুটি প্রধানমন্ত্রীসহ স্থানীয় কর্মকর্তারা একে ‘হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

সুলাইমানিয়া প্রাদেশিক গভর্নর হাভাল আবু বকর এক বিবৃতিতে বলেছেন, বিমান থেকে ছোঁড়া বোমার কারণে এ বিস্ফোরণ ঘটেছে। 

আরও পড়ুন: ইসরাইলে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ায় পর্যটক নিহত, আহত সাত

তুরস্ক বুধবার বলেছে, সুলাইমানিয়ার সাথে বিমান যোগাযোগ পুনর্বিবেচনার আগে ৩ জুলাই পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ থাকবে। 

তবে সুলাইমানিয়া ও এর বিমানবন্দর নিরাপদ বলে দাবি করে আবু বাকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন।


একাত্তর/এসজে

বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর