ফ্রেঞ্চ আল্পসে তুষারধসে চারজন নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১০:৫২ এএম

ফ্রেঞ্চ আল্পসে তুষারধসে গাইডসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

স্থানীয় সময় রোববার মধ্যরাতের দিকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের মঁ ব্লাঁর কাছে আরমানসেট হিমবাহে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পর্বতারোহণ গাইড রয়েছেন বলে স্থানীয় ডেপুটি মেয়র নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেছেন, পাহাড়ের চূড়া থেকে বরফের একটি টুকরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তুষারধসের ঘটনা ঘটে।

অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর এবং পর্বত-উদ্ধার দল সারাদিন করে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, যারা সবাই ব্যাককান্ট্রি স্কিইং করছিল বলে ধারণা করা হচ্ছে। 

নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে সোমবার আবার উদ্ধারকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ফ্রান্সে ভবন ধসে দুইজন নিহত, নিখোঁজ ছয়

ম্যাটেল জানান, রোববার ঝুঁকির মাত্রা ছিল ‘যুক্তিসঙ্গত’ এবং দুইজন গাইডই স্থানীয় ও অত্যন্ত অভিজ্ঞ ছিল।

এ দুর্ঘটনায় সহানুভূতি প্রকাশ করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ও প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।


একাত্তর/এসজে

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বুধবার এক অনন্য এবং ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। মাত্র এক দিনে পর্বতটির দক্ষিণ দিক (নেপাল অংশ) দিয়ে রেকর্ডসংখ্যক ২৭৪ জন আরোহী এভারেস্টের চূড়ায় পা রেখেছেন।...
মাউন্ট এভারেস্টের চূড়ায় নিজেদেরই গড়া পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে আবারও পর্বতারোহণের ইতিহাসে নতুন কীর্তি স্থাপন করেছেন নেপালের দুই প্রখ্যাত গাইড ও পর্বতারোহী। 'এভারেস্ট ম্যান' হিসেবে পরিচিত কামি রিতা...
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে কমপক্ষে ১১ পর্বতারোহী নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে জীবিত...
প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে! একটি পাহাড়ের উপর থেকে প্রায় দুই হাজার ফুট নিচে গড়িয়ে পরেও অলৌকিকভাবে বেঁচে গেছেন এক কিউই পর্বতারোহী। গড়িয়ে পড়ার পরে সামান্য আঘাত পেয়েছেন তিনি।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর