বিয়ের আসরে গুলি চালিয়ে পালালেন কনে

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:৩০ পিএম

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে নিজের বিয়ের আসরে গুলি চালানোর পর পালিয়েছেন এক কনে। 

সামাজিক যোগাযোগ একটি ভিডিওতে দেখা গেছে, ওই কনে তার বরের পাশে বসে চার রাউন্ড গুলি চালাচ্ছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই নারী গ্রেপ্তারের আশঙ্কায় পলাতক রয়েছেন। তারা ঘটনার পর নিখোঁজ নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার জানায়, কনের ভিডিওটি এক আত্মীয় রেকর্ড করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। 

উত্তর ভারতের কিছু রাজ্যে বিয়ের অনুষ্ঠানে উদযাপনের সময় গুলি চালানো সাধারণ ঘটনা। এতে প্রায়ই আহত এবং এমনকি দুর্ঘটনাবশত মৃত্যুও ঘটে। 

ভারতীয় আইন অনুসারে, যদি কেউ ‘বেপরোয়াভাবে বা অবহেলায় বা উদযাপনে’ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, অন্যদের বিপদে ফেলে, তার জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে।

উদযাপন করতে গুলি চালানোর প্রতিটি ঘটনায় পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তার তদন্ত করা উচিত বলে ২০১৬ সালে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালত নির্দেশ দেয়।

আরও পড়ুন: নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত বিচারকের মৃত্যু

গত সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের ছবি তোলার জন্য পোজ দেয়ার সময় এক নববধূ দুর্ঘটনাবশত নিজের মুখে আতশবাজি বন্দুক দিয়ে গুলি করেন। 


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর