টেক্সাসে খামারে বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৫:১২ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরু মারা গেছে। 

শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানা যায়। খবর: বিবিসি। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ সপ্তাহের শুরুতে টেক্সাসের ডিমিট শহরের কাছে অবস্থিত একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরু মারা গেছে। ওই দুগ্ধ খামারের নাম সাউথ ফর্ক ডেইরি। এছাড়াও ওই বিস্ফোরণে এক ব্যক্তি বেশ গুরুতরভাবে আহত হয়েছেন। 

কর্তৃপক্ষের ধারণা, ডেইরি ফার্মে মিথেন গ্যাসের মাধ্যমে আগুন জ্বলে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফ অফিস জানায়, স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফার্মে আগুন লাগার খবর পাওয়া যায়। শেরিফ অফিসের পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর মাটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ বিস্ফোরণে আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফ অফিস বলছে, আনুমানিক ১৮ হাজার গবাদি পশু মারা গেছে।

আরও পড়ুন: ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে ২৯ মৃত্যু

২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে বলে এক পরিসংখ্যানে জানা যায়। 


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর