ইরানের বিরুদ্ধে সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পরিবহনের অভিযোগ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৬:৪৫ পিএম

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ পরিবহনের জন্য ব্যবহৃত ফ্লাইটে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান। 

সিরিয়া, ইরান, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর নয়টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। খবর: রয়টার্স।

সূত্র মতে, ইরানের এসব অস্ত্র পাঠানোর লক্ষ্য ছিল সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শক্তিশালী করা।

৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চল ও তুরস্কে ভূমিকম্পের পর ইরান থেকে একশোর বেশি ফ্লাইট সিরীয় শহর আলেপ্পো, দামেস্ক এবং লাতাকিয়া বিমানবন্দরে সরবরাহ নিয়ে অবতরণ শুরু করে। এসব ফ্লাইট সাত সপ্তাহ ধরে উঠানামা করেছে। 

দুটি আঞ্চলিক ও পশ্চিমা গোয়েন্দা সূত্র জানিয়েছে, সিরিয়ায় ইরানের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে যোগাযোগের উন্নত সরঞ্জাম, রাডার ব্যাটারি ও ইরানের পক্ষ থেকে দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ।

ত্রাণের ফ্লাইটে সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগের বিষয়ে নিউইয়র্কে জাতিসংঘে ইরান মিশন দাবি করেছে, এই অভিযোগ সত্য নয়। সিরিয়ার সরকার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল দ্রুত সিরিয়ায় ইরানের অস্ত্রের প্রবাহ সম্পর্কে জানতে পারে এবং এগুলো ধ্বংসে আক্রমণাত্মক অভিযান চালায়। 

ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি কুপারওয়াসার বলেছেন, ইসরায়েলি বিমান হামলা খুব সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানত কোন কোন ট্রাককে লক্ষ্যবস্তু করতে হবে।

আরও পড়ুন: টেক্সাসে খামারে বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু

একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ত্রাণ সহায়তার আড়ালে অস্ত্রের চালান নিয়ে দুটি ইরানি কার্গো বিমান অবতরণ করার কয়েক ঘণ্টার মধ্যেই আলেপ্পোর রানওয়েতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দুইটি পশ্চিমা গোয়েন্দা সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।


একাত্তর/জো 

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর