যৌনাচারের অভিযোগে ছয় মার্কিন নারী শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৩:১৪ পিএম

আমেরিকার স্কুলগুলোতে যৌনাচারের অভিযোগ অনেক পুরনো। তবে এনিয়ে কথাবার্তা হলেও এমন ধরনের অপরাধের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থার কথা শোনা যেতো না। শেষ পর্যন্ত এবার ব্যবস্থা নিতে বাধ্য হলো যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। একের পর এক অভিযোগ আসতেই মাত্র দুদিনের ব্যবধানে ছয় জন নারী শিক্ষককে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। 

তাদের সবার বিরুদ্ধে একই অভিযোগ, কিশোর ছাত্রদের সঙ্গে লাগাতার দৈহিক সম্পর্ক। কখনও কোনও অনুষ্ঠানের ছুতোয় বাড়িতে ডেকে শারীরিক মিলন তো কখনও আবার স্কুলের ক্লাসরুমেই মিলিত হয়েছেন ছাত্রদের সঙ্গে। কখনও নাবালকদের ভুলিয়ে ভালিয়ে সঙ্গম করেছেন তো কখনও রীতিমতো জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন স্কুল শিক্ষকরা। 

৩৮ বছরের নারী স্কুল শিক্ষক এলেন শেলের বিরুদ্ধে ১৬ বছরের দুই ছাত্রকে কমপক্ষে তিনবার ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি উডলন এলিমেন্টারি স্কুলে শিক্ষকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়।

সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক এলেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। গত কয়েক দিনে ছাত্রদের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ছয় শিক্ষক।

image


আরকানসর ৩২ বছরের শিক্ষিকা হেলদার হেরের বিরুদ্ধে বলপূর্বক ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে এক কিশোর ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগ আছে। এদিকে ওকলাহোমার ২৬ বছরের শিক্ষক এমিলি হ্যানকককেও গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির অভিযোগ উঠেছে। 

এ রকম একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গেল শুক্রবার গ্রেপ্তার হয়েছে ৩৬ বছরে নারী শিক্ষক ক্রিস্টেন গ্যান্ট। তিনি আইওয়ার এক ক্যাথলিক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। প্রতিষ্ঠানের ভেতর ও বাই এক কিশোর ছাত্রের সঙ্গে পাঁচবার যৌন সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

তদন্তকারীরা জানিয়েছেন, গ্যান্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্রটিকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে আনেন। গোপন ক্যামেরার একটি ফুটেজে দেখা গেছে, কিশোর ছাত্রকে নিয়ে ক্রিস্টেন গ্যান্ট জানালা গলে একটি ক্লাসরুমে ভেতরে ঢুকতে। শিক্ষক গ্যান্টকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে যৌনাচারের অভিযোগ আনা হয়েছে। 

image


ভার্জিনিয়ায় জেমস ম্যাডিসন হাই স্কুলের ৩৩ বছরের শিক্ষক অ্যালিহ খেরাদমান্ডের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেশ কয়েক মাস ধরে একজন ছাত্রের সাথে যৌন সম্পর্কে ছিলেন। তার বিরুদ্ধে চারটি অশালীন স্বাধীনতার অভিযোগ আনা হয়েছে। তাকে আটকে রাখা হয়েছে। 

সবশেষে পেনসিলভানিয়া এক জ্যাভলিন প্রশিক্ষকের বিরুদ্ধে ১৭ বছর বয়সী একটি ছেলের সাথে যৌন সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। ২৬ বছরের প্রশিক্ষক হান্না মার্থকে গ্রেপ্তার করা হয় নর্থহ্যাম্পটন এরিয়া হাই স্কুলের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হবার কারণে। বছর দুয়েক আগে কিশোরটিকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করে মার্থ। 


একাত্তর/এসজে

হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর