ইসরাইল থেকে দূরে থাকতে মার্কিনিদের প্রতি ইরানের আহবান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি সাধারণ আমেরিকানদের তাদের সরকারের দখলদারিত্ব ও ইসরাইলঘেঁষা নীতি থেকে নিজেদের আলাদা করার আহ্বান জানিয়েছে।

চিঠিতে বলা হয়, সাত মাস আগে শুরু হওয়া অন্যায় যুদ্ধে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে ১৬৮ শিশু হত্যা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শাহাদাত সত্ত্বেও প্রযুক্তি ও অস্ত্রের বিচারে বহুগুণ শক্তিশালী মার্কিন-ইসরাইলি যৌথ সামরিক বাহিনীকে ইরান শোচনীয়ভাবে পরাজিত করেছে।


বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক আধিপত্য যে এখন সম্পূর্ণ ভঙ্গুর, এই যুদ্ধের পরিণতিতে তা স্পষ্ট হয়ে উঠেছে বলে দাবি করা হয়।

চিঠিতে ইরান তাদের এই অভাবনীয় সামরিক ও কৌশলগত বিজয়ের পেছনে মূলত তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছে, কোরআনের উচ্চতর জীবনদর্শন, দেশটির জনগণের অটল ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক কারবালার চেতনা এবং নবনিযুক্ত সর্বোচ্চ নেতা ইমাম সাইয়েদ মোজতবা খামেনির যোগ্য ও ঈমানি নেতৃত্ব।

আইআরজিসি দাবি করেছে, ৪,০০০ কোটি ডলারের বিশাল বাজেটের মার্কিন সামরিক বাহিনী নীতি ও নৈতিকতাহীনতার কারণে একটি ‘কাগজের বাঘে’ পরিণত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত লোভ ও ভুল সিদ্ধান্তের কারণেই তাদের এই ঐতিহাসিক বিপর্যয় ঘটেছে।


অন্যদিকে ইরান নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যার ফলে মার্কিন যুদ্ধজাহাজগুলো ভারত মহাসাগরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

মার্কিন এবং ইরানি জনগণ মূলত একই অত্যাচারী হোয়াইট হাউসের শাসকগোষ্ঠীর শিকার উল্লেখ করে আইআরজিসি জানায়, তাদের লড়াই আমেরিকান জনগণের বিরুদ্ধে নয়, বরং ইহুদিবাদী ক্যাপিটালিস্টদের স্বার্থে চলা মার্কিন নীতির বিরুদ্ধে।

চিঠির শেষাংশে বার্তা দেওয়া হয়েছে, দখলদারিত্ব ছেড়ে ফিলিস্তিন থেকে ইসরাইলিদের একদিন বিদায় নিতেই হবে এবং এরপর দুই জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পূর্ণ সম্ভব। ইতিহাস ও কোরআনের উদাহরণের কথা স্মরণ করিয়ে দিয়ে আইআরজিসি চূড়ান্তভাবে হুঁশিয়ার করেছে, পরম করুণাময় খোদা অন্যায়কারী ও শোষকদের পক্ষ নেন না, বরং বিশ্বাসী নিপীড়িতদেরই বিজয়ী করেন।

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

একাত্তর/এআরএস
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর