লাইভ টিভিতে হঠাৎ অসুস্থ এরদোগান, নির্বাচনী প্রচারণা স্থগিত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১০:৫৩ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকার দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর নির্বাচনী প্রচারণা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবারের এই ঘটনার পর ২০ মিনিটের বিরতি শেষে ফিরে এসে এরদোগান জানান, দুইদিন প্রচারণা চালানোর পর তিনি পাকস্থলীর গুরুতর ফ্লুতে আক্রান্ত হয়েছেন। 

যে টিভি সাক্ষাৎকারে তিনি উপস্থিত হয়েছিলেন, সেটি নির্ধারিত সময়ের ৯০ মিনিট আগে শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় হঠাৎ করে বিজ্ঞাপনে চলে যায় টিভি চ্যানেলটি।

যখন সম্প্রচার স্থগিত করে দেওয়া হয় তখন কেউ একজনকে টিভির পেছন থেকে বলতে শোনা যায়, ‘ওহ ওয়াও।’

এর ২০ মিনিট পর প্রেসিডেন্ট এরদোগান আবারও টিভির পর্দায় ফিরে আসেন এবং তিনি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘গতকাল এবং আজ অনেক কঠিন পরিশ্রম হয়েছে। এ কারণে পাকস্থলীর ফ্লুতে আক্রান্ত হয়েছি।’

ওই সময় এরদোগানের চেহারাটা কিছুটা বিষন্ন এবং মলিন দেখা যাচ্ছিল। তিনি দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার কিছুক্ষণ পরেই সাক্ষাৎকার অনুষ্ঠানটি শেষ করে দেওয়া হয়।

আগামী ১৩ মে তুরস্কে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন ৬৯ বছর বয়সী এরদোগান।

পরবর্তীতে এরদোগান জানান, বুধবার সারাদিন বিশ্রাম নিয়েছেন এবং বৃহস্পতিবার আবারও নিজের স্বাভাবিক কাজকর্ম শুরু করার কথা রয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, প্রেসিডেন্ট ভালো আছেন এবং তিনি ‘সংক্রামক গ্যাস্ট্রোএন্টেরাইটিসে’ আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এরদোগান তার নির্ধারিত দৈনিক কার্যক্রম পুনরায় শুরু করবেন। 

আরও পড়ুন: তাইওয়ান কখনও ‘সার্বভৌম স্বাধীন দেশ’ হবে না: চীন

সাম্প্রতিক জরিপ থেকে ধারণা করা হচ্ছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এরদোগানের প্রতিদ্বন্দ্বী কিলিকদারোগলুর নির্বাচনে জয়লাভের ভালো সম্ভাবনা রয়েছে। 


একাত্তর/এসজে  

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর