১০ বছরে তিন হাজার বিলিয়ন টন বরফ হারিয়েছে পৃথিবী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১২:৪৯ পিএম

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে গত ১০ বছরে প্রায় তিন হাজার বিলিয়ন টন বরফ হারিয়েছে পৃথিবী। এর অর্থ হলো স্বাভাবিকের চেয়ে দ্রুত গলছে মেরু অঞ্চলের বরফ।

জিওফিজিক্যাল রিসার্চ লেটার নামের একটি জার্নালে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বেশ ক’বছর ধরেই বিজ্ঞানীরা বলে আসছেন, অতি দ্রুত গলছে আর্কটিক অঞ্চলের বরফ। এবার তার সত্যতা মিলেছে ইউরোপের স্যাটেলাইট ক্রায়োস্যাট থেকে পাঠানো ছবিতে। 

পৃথিবীর ওপর নজর রাখতে ক্রায়োস্যাটকে মহাকাশে পাঠিয়েছিলো ইউরোপ। সেখান থেকে আসা ছবিতে দেখা যায়, গত ১০ বছরে দুই লাখ হিমবাহ নিশ্চিহ্ন হয়েছে। তাতে বরফের পরিমাণ ছিলো দুই হাজার সাতশ বিশ বিলিয়ন টন। এর অর্থ হলো, মাত্র এক দশকেই দুই শতাংশ হারে বরফ গলছে।

বিশ্বের বহু সংখ্যক মানুষ, কৃষি ও খাবার পানির জন্য হিমবাহগুলোর ওপর নির্ভরশীল। শুধু তাই নয়, পৃথিবীকে শীতল রাখতেও সাহায্য করে এসব হিমবাহ। তাই সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা হিমবাহের গতি-প্রকৃতির ওপর নজর রাখাটা খুবই জরুরি। আর তাতে নজর রাখার সবচেয়ে ভালো উপায় হলো স্যাটেলাইট। সেই কাজটিই করছে ক্রায়োস্যাট।

রাডার আল্টিমিটার নামের একটি যন্ত্রের সাহায্যে মাইক্রোওয়েভ পালস পাঠায় ক্রায়োস্যাট। এর সাহায্যে বোঝা যায়, ভূপৃষ্ঠের উচ্চতা কোথায় কেমন।

ক্রায়োস্যাটের পাঠানো তথ্যে দেখা গেছে, গত এক দশকে সবচেয়ে বেশি বরফ গলেছে, আলাস্কার হিমবাহ থেকে। প্রায় ৮০ বিলিয়ন টন বরফ হারিয়েছে এই এলাকা। আর এই গলিত বরফের অর্ধেকই মিশেছে সাগরে। তবে এসব ঘটনার জন্য বাতাসের তাপমাত্রা বেড়ে যাওয়াকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা।

এভাবে বিপুল পরিমাণ বরফ সাগরে মিশে যাওয়ার ঘটনা চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। তারা বলছেন, বরফ গলা পানি বাড়াচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর তাতে হুমকিতে পড়ছে নিম্নাঞ্চলগুলোর অস্তিত্ব।

আরও পড়ুন: পাকিস্তানে ২০ শতাংশ বাড়ল ওষুধের দাম

এই পরিস্থিতি রোধে করণীয় ঠিক করতে দরকার আরো বেশি গবেষণা। তাই এবার ক্রিস্টাল নামের দীর্ঘমেয়াদী স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন।


একাত্তর/আরএ

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী এমন ৫০ দেশের ঋণের বোঝা বেড়েছে। করোনাভাইরাস মহামারির পর ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে এসব দেশের, যা এখন গত তিন দশকের মধ্যে বেড়ে সর্বোচ্চ।
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর আবহাওয়ায় চরিত্রে বড় ধরনের প্রভাব গেলো কয়েক বছর ধরেই প্রকট হয়ে উঠেছে। গরমের সময় অতীতের সব তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আবার শীতের সময়ও পারদ নেমে যাচ্ছে এতোটাই...
ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে জলবায়ু রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
বরফের চাদর ফুঁড়ে উঁকি দিচ্ছে কচি পাতা, ফুল। শুষ্ক শীতের পর এমন দৃশ্য বসন্তের আগমন মনে করিয়ে দিয়ে কবিদের খাতায় নতুন কবিতা আনতে পারে। কিংবা কেউ গেয়ে উঠতে পারেন ‘বসন্ত এসে গেছে’। কিন্তু বিজ্ঞানীরা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর