তুরস্কে মারামারিতে জড়ালেন রুশ-ইউক্রেন প্রতিনিধি

আপডেট : ০৫ মে ২০২৩, ০১:১৭ পিএম

তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকনোমিক কোঅপারেশনের (পিএবিএসইসি) ৬১তম সাধারণ অধিবেশন চলাকালে রাশিয়ার প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে ছিনিয়ে নেওয়া পতাকা কেড়ে নেন ইউক্রেনের সংসদ সদস্য অলেকজান্ডার মারিকোভস্কি।।

তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ওই অধিবেশনে ইউক্রেনের পতাকা ধরে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের সংসদ সদস্য অলেকজান্ডার মারিকোভস্কি। রাশিয়ার ওই ব্যক্তি হুট করে এসে পতাকা ছিনিয়ে নেন। অলেকজান্ডার মারিকোভস্কি তেড়ে গিয়ে রুশ প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে পতাকা কেড়ে নেন।

কিয়েভ পোস্টের বিশেষ সংবাদদাতা জ্যাসন জে স্মার্ট তার ভেরিফায়েড টুইটার একাউন্টে বৃহস্পতিবার রাতে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সময়কালে ৩৭ লাখ বার দেখা হয়েছে। হাজার হাজার মানুষ তা শেয়ার দিয়েছেন।


নিউজউইকের প্রতিবেদনে কিংবা ওই কিয়েভ পোস্টের সাংবাদিকের টুইটার পোস্টে পতাকা ছিনিয়ে নেওয়া রাশিয়ার প্রতিনিধির নাম পরিচয় উল্লেখ করা হয়নি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও এ নিয়ে প্রতিবেদন করেছে। খবর: নিউজউইক’র।

বাকি কর্মকর্তারা তাকে বাধা দিলেও পতাকাটি রাশিয়ান প্রতিনিধির কাছ থেকে নিয়ে নিতে সক্ষম হন তিনি। 

ফেসবুকে ঘটনার একটি ভিডিও শেয়ার করে মারিকোভস্কি ইউক্রেনীয় ভাষায় লিখেছেন, ‘আমাদের পতাকা থেকে নিজেদের হাত দূরে রাখো।’ 


একাত্তর/এআর

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর