‘অপহরণের’ জন্য সেনাপ্রধানকে দুষলেন ইমরান

আপডেট : ১৩ মে ২০২৩, ১১:৫১ এএম

আল কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পাওয়ার পর আদালত ত্যাগ করে বাড়ি ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। 

শুক্রবার আদালত থেকে বের হয়ে তার ‘অপহরণের’ জন্য দেশটির সেনাপ্রধানকে দায়ী করেন তিনি। 

ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি একথা বলেন।

বিচার বিভাগ তার পক্ষে থাকলেও নিরাপত্তা সংস্থাগুলো তার বিরুদ্ধে কাজ করছে, এমন ধারণা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি নিরাপত্তা সংস্থা নয়। এটা একজন মানুষ, সেনাপ্রধান। সেনাবাহিনীতে গণতন্ত্র নেই। যা ঘটছে তাতে সেনাবাহিনী অপমানিত হচ্ছে। 

তিনি অভিযোগ করেন, এবং তিনি (সেনাপ্রধান) চিন্তিত যে আমি যদি ক্ষমতায় আসি, আমি তাকে ডি-নোটিফাই করব। যেটা আমি করছি না বলে তাকে বার্তা পাঠাতে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। তার সরাসরি নির্দেশেই এসব হচ্ছে। তিনি নিশ্চিত যে আমি জিতলে তাকে ডি-নোটিফাই করা হবে। 

প্রাক্তন প্রধানমন্ত্রী সরকার কর্তৃক তার দলের ‘নির্যাতন’ সম্পর্কেও কথা বলেছেন। 

তিনি অভিযোগ করে বলেন, গত এক বছরে পাঁচ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। 

খানের সমালোচকরা তাকে ২০১৮ সালে শক্তিশালী সামরিক বাহিনীর সাহায্যে ক্ষমতায় আসার জন্য অভিযুক্ত করেছিল। তবে উভয়পক্ষই এই অভিযোগ অস্বীকার করে। 

পরে তিনি জেনারেলদের সাথে ছিটকে পড়ার পর গত বছর তাকে অপসারণের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তখন থেকেই তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সোচ্চার সমালোচক।


একাত্তর/এসজে

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর