এক শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিচ্ছে তুরস্ক

আপডেট : ১৪ মে ২০২৩, ০৪:০৯ পিএম

আধুনিক তুরস্কের ১০০ বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিচ্ছেন তুর্কি নাগরিকরা। 

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

তুরস্কের আইন অনুযায়ী, রাত ৯টা পর্যন্ত যেকোনো ফলাফলের রিপোর্টিং নিষিদ্ধ। তবে প্রেসিডেন্ট পদের জন্য রানঅফ ভোট হবে কিনা সে সম্পর্কে রোববার সন্ধ্যে নাগাদ ইঙ্গিত পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। 

এই ভোট শুধুমাত্র ন্যাটো-সদস্য তুরস্কের নেতৃত্ব কে দেবে তা নির্ধারণ করবে না, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে দেশটি কীভাবে পরিচালিত হবে তাও ঠিক করে দেবে। 

সেইসাথে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ভবিষ্যৎ কেমন হবে তাও বলে দেবে এই নির্বাচন।  

জনমত জরিপে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু কিছুটা এগিয়ে থাকলেও, তাদের মধ্যে কেউ যদি ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হয় তবে আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে। 

ভোটাররা একটি নতুন সংসদও নির্বাচন করবে, যেখানে এরদোগানের রক্ষণশীল ইসলামপন্থী একে পার্টি, জাতীয়তাবাদী এমএইচপি এবং অন্যান্যদের সমন্বয়ে গঠিত পিপলস অ্যালায়েন্স এবং ধর্মনিরপেক্ষতাবাদী রিপাবলিকান পিপলস পার্টিসহ ছয়টি বিরোধী দল নিয়ে গঠিত কিলিচদারোগলুর নেশন অ্যালায়েন্সের মধ্যে শক্ত প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে। 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দিয়ারবাকির প্রদেশের অনেকেই সরকারের ভূমিকম্প পরবর্তী পদক্ষেপের ধীরগতির জন্য ক্ষোভ প্রকাশ করেছে। তবে এতে মানুষের মনোভাবের পরিবর্তন হয়েছে এমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। 

ভোটারদের মধ্যে ১৫-২০ শতাংশ গঠিত কুর্দি জনগোষ্ঠীর লোকজন নিয়ে। তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে, যেহেতু নেশন অ্যালায়েন্সের এককভাবে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা কম।

আরও পড়ুন: থাই সাধারণ নির্বাচনে ভোট শুরু, এগিয়ে থাকসিনকন্যা

কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) প্রধান বিরোধী জোটের অংশ নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এর সদস্যদের উপর ক্র্যাকডাউনের পরে এরদোগানের প্রতি বিরোধিতা তীব্র হয়েছে। 

এইচডিপি প্রেসিডেন্ট নির্বাচনে কিলিচদারোগলুকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে। এটি গ্রিন লেফট পার্টির প্রতীকের অধীনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। 


একাত্তর/এসজে

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর