থাই সাধারণ নির্বাচনে ভোট শুরু, এগিয়ে থাকসিনকন্যা

আপডেট : ১৪ মে ২০২৩, ১২:৪০ পিএম

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতোংটার্ন সিনাওয়াত্রা। 

রোববার সকাল ৮টায় সারাদেশে ৯৫ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

সাম্প্রতিক ইতিহাসে এক ডজন সামরিক অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে এমন একটি দেশের জন্য এই নির্বাচনকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করা হচ্ছে।

২০১৪ সালে সর্বশেষ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সেনা জেনারেল প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা আরেকটি মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন। তবে তার সামনে রয়েছে দুটি সামরিক বিরোধী দলের কঠোর চ্যালেঞ্জ। 

পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্য নির্বাচন করতে প্রায় পাঁচ কোটি মানুষ ভোট দেবে- এবং প্রায় ২০ কোটি মানুষ আগেভাগেই ভোট দিয়েছে।

এই দৌড়ে এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতোংটার্ন সিনাওয়াত্রার নেতৃত্বে থাকা ফেউ থাই।

৩৬ বছর বয়সী এই নেত্রী তার বাবার ব্যাপক পৃষ্ঠপোষকতা নেটওয়ার্ক ব্যবহার করছেন এবং দেশের গ্রামীণ, নিম্ন-আয়ের অঞ্চলগুলোর সাথে অনুরণিত জনতাবাদী বার্তায় লেগে আছেন।

টেলিকমিউনিকেশন বিলিয়নেয়ার থাকসিন সিনাওয়াত্রা অনেক নিম্ন আয়ের থাইদের কাছে প্রিয়, কিন্তু রাজকীয় অভিজাতদের কাছে গভীরভাবে অজনপ্রিয়।

২০০৬ সালে একটি সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন, যখন তার বিরোধীরা তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে। 

তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ২০০৮ সাল থেকে লন্ডন ও দুবাইতে নির্বাসিত জীবনযাপন করছেন।

পিটা লিমজারোনরাতের নেতৃত্বে মুভ ফরোয়ার্ডও জনমত জরিপে দ্রুত এগিয়ে যাচ্ছে। এর তরুণ, প্রগতিশীল এবং উচ্চাভিলাষী প্রার্থীরা একটি সহজ কিন্তু শক্তিশালী বার্তা নিয়ে প্রচারণা চালাচ্ছে: থাইল্যান্ডকে পরিবর্তন করতে হবে।

এদিকে জনমত জরিপে পিছিয়ে রয়েছেন প্রায়ুথ। তিনি ২০১৪ সালে থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রার সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করেন। 

থাইল্যান্ডে ২০১৯ সালে একটি নির্বাচন হয়েছিল, কিন্তু ফলাফলে কোনও স্পষ্ট দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

কয়েকসপ্তাহ পরে একটি সামরিক সমর্থক দল সরকার গঠন করে এবং প্রায়ুথকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত করে। তবে এটি যেই প্রক্রিয়ায় করা হয়েছিলো তাকে অন্যায় বলেছিল বিরোধীরা।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: রাখাইন থেকে সরানো হয়েছে লক্ষাধিক মানুষ

এই নির্বাচনে প্রায় ৭০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে বিধায় নিম্নকক্ষে কোনও একটি দল সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে এমন সম্ভাবনা কম।

তবে যদি একটি দল সংখ্যাগরিষ্ঠতা নাও পায়, বা সংখ্যাগরিষ্ঠ জোট থাকে, তাহলেও ২০১৭ সালে সামরিক সরকার দ্বারা প্রদত্ত সংবিধান এবং অন্যান্য কর্তৃপক্ষ তাদেরকে ক্ষমতা গ্রহণ করা থেকে আটকাতে পারবে।


একাত্তর/এসজে

স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর