জলবায়ু পরিবর্তনে ৫০ বছরে হয়েছে ২০ লাখ মৃত্যু

আপডেট : ২২ মে ২০২৩, ০৮:৩২ পিএম

বৈরী আবহাওয়ার প্রভাবে গত ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।

সংস্থাটির সোমবার প্রকাশিত নতুন পরিসংখ্যানে বলা হয়েছে, এ সময়ে ৪ লাখ ৩০ হাজার কোটি ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতিও হয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুসারে, ১৯৭০ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত ৫১ বছরে মোট ১১ হাজার ৭৭৮টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্যোগের ঘটনাও বাড়ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে দেখা গেছে, এই দুর্যোগের কারণে বিশ্বব্যাপী ৯০ শতাংশেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে।

ডব্লিউএমওর প্রধান পেটেরি তালাস বলেন, দুর্ভাগ্যবশত আবহাওয়া, জলবায়ু এবং পানি-সম্পর্কিত বিপদের ধাক্কা বহন করে সবচেয়ে দুর্বল সম্প্রদায়গুলো।

এ সময় সাম্প্রতিক উদাহরণ হিসেবে বাংলাদেশ এবং মিয়ানমারে সংঘটিত মোখার কথা তুলে ধরে তিনি বলেন, তীব্র ঝড় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্ররা।

প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা উল্লেখযোগ্যভাবে মানুষের প্রাণহানি কমিয়েছে বলেও জানান তালাস।

তিনি বলেন, অতীতে মোখার মতো দুর্যোগের সময় মিয়ানমার এবং বাংলাদেশের ১০ হাজার থেকে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

মিয়ানমারের সামরিক সরকার বলছে, সর্বশেষ ঘূর্ণিঝড়ে তাদের দেশে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। যদিও সংখ্যাটি আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

২০২১ সালে প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএমও জানিয়েছিল, ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত শুরুর বছরগুলোতে গড়ে প্রতিবছর প্রায় ৫০ হাজার মানুষ মারা যেত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে। তবে ২০১০ সাল নাগাদ সেই সংখ্যা কমে নেমে আসে বছরে গড়ে ২০ হাজার জনে।

সর্বশেষ প্রতিবেদনে ডব্লিউএমও জানিয়েছে, ২০২০ সাল এবং ২০২১ সাল দুই বছরে প্রাকৃতিক দুর্যোগে মোট ২২ হাজার ৬০৮ জন মারা গেছেন।

ডব্লিউএমও আরও জানিয়েছে, ১৯৭০ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত যেমন প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা বেড়েছে, তেমনি বেড়েছে আর্থিক ক্ষতির পরিমাণও।

ডব্লিউএমও’র দেওয়া হিসাব অনুসারে, ১৯৭০-এর দশকে প্রতিদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৪ কোটি ৯০ লাখ ডলার। বিপরীতকে ২০২০-এর দশকে সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রতিদিন ৩৮ কোটি ৩০ লাখ ডলারে। সামগ্রিকভাবে বিগত ৫১ বছরে আর্থিক ক্ষতি হয়েছে মোট ৪ লাখ ৩০ হাজার কোটি ডলার।

মৃত্যু কমলেও আবহাওয়া-সম্পর্কিত দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেড়েছে বলে সতর্ক করেছে ডব্লিউএমও।


একাত্তর/এআর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর