ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চল বেলগোরোদে অনুপ্রবেশ করা হামলাকারীরা জানিয়েছে, তারা আবারও ইউক্রেন থেকে রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করবে এবং হামলা চালাবে।
রাশিয়ান ভলান্টিয়ার কোরের (আরভিসি) কমান্ডার ডেনিস কাপুস্টিন বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরা'র।
চরম ডানপন্থী রুশ জাতীয়তাবাদী ও পুতিন বিরোধী হিসেবে পরিচিত কাপুস্টিন সাংবাদিকদের বলেন, আমি মনে করি আমাদের সেই দিকে (রাশিয়ার ভূখণ্ডে) আবার দেখতে পাবেন।
তাদের অভিযান এখনও চলমান উল্লেখ করে কাপুস্টিন বলেন, প্রায় ৩০ জন যোদ্ধা ছদ্মবেশে এতে অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, রাশিয়ান ফেডারেশনের নতুন অঞ্চলে প্রবেশ করা। আপনার একটু ধৈর্য ধরুন এবং মাত্র কয়েকদিন অপেক্ষা করুন।
এর আগে বেলগোরোদ হামলার দায় অস্বীকার করে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছিলেন, চলতি সপ্তাহে বেলগোরোদে চালানো হামলায় 'লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন' এবং 'রাশিয়ান ভলান্টিয়ার কোর (আরভিসি)' নামক দু'টি গ্রুপের সদস্যরা জড়িত।

বেলগোরোদে পুতিন বিরোধীদের ধ্বংস হওয়া সাঁজোয়া যান
অন্যদিকে বুধবার ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে অনুপ্রবেশ করা হামলাকারীদের মধ্যে অন্তত ৭০ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করে মস্কো। বাকি হামলাকারীরা ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন: শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট চলছে: ইসি আলমগীর
রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার সময় হামলাকারীদের ঠেকিয়ে দেয়া হয়েছে এবং বিমান ও গোলা হামলায় তাদের ধ্বংস করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী হামলাকারীদের ইউক্রেনীয় বাহিনীর অগ্রবর্তী দল বলে অভিহিত করেছে মস্কো।
একাত্তর/আরবিএস
