ইরানের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

আপডেট : ২৯ মে ২০২৩, ০৫:৩৫ পিএম

ইরানের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করতে ইউক্রেনের জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে- এমন অভিযোগের ভিত্তিতে এ প্রস্তাব উত্থাপন করেন তিনি। 

সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট ও ইরানের প্রেসটিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার উত্থাপন করা ওই প্রস্তাবে ইরানের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। 

ইরানের জন্য ইউক্রেনের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। এছাড়া ইরানের যে সমস্ত সম্পত্তি ইউক্রেনে রয়েছে তা যাতে তেহরান প্রত্যাহার করতে না পারে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। 

আরও পড়ুন: ‘সবার জন্য পারমাণবিক অস্ত্রের’ আশ্বাস লুকাশেঙ্কোর

জেলেনস্কি জানান, ইরানের সাথে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো ধরনের লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নিষেধাজ্ঞা মেনে চলার ব্যাপারে ইউক্রেনের মন্ত্রিসভা, পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা সংস্থা বাধ্য থাকবে। 

ধারণা করা হচ্ছে ইউক্রেনের জাতীয় সংসদ এই বিলের প্রতি সমর্থন জানাবে। এরইমধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এবং প্রতিরক্ষা পরিষদ এ বিলকে সমর্থন দিয়েছে। তবে এই প্রস্তাবের ওপর কবে ভোটাভুটি হবে তা এখনো জানায়নি ইউক্রেনের জাতীয় সংসদ।

তবে ইরান বলছে, ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে, এ অভিযোগ ভিত্তিহীন। 


একাত্তর/আরবিএস   

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর