এরদোগানের সঙ্গে ন্যাটোপ্রধানের বৈঠক

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৯:৫২ পিএম

তুরস্কের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। শপথ অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি একাধিক পশ্চিমা দেশের রাষ্ট্রপ্রধান আঙ্কারা সফরে যান। এ ছাড়া ছিলেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। শপথের পরদিন রোববারই এরদোগান এবং তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে ন্যাটো সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও এদিন মূলত একটি বিষয়ের উপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছেন স্টলটেনবার্গ। এরদোগানের কাছে তার অনুরোধ, সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তুরস্ক যেন আরেকটু নমনীয় হয়। কারণ তুরস্কের আপত্তির কারণেই আটকে আছে সুইডেনের ন্যাটোর সদস্যপদ। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বৈঠকের পর এরদোগান কোনো মন্তব্য না করলেও রাজনৈতিক মহলের ধারণা, বিষয়টি নিয়ে তুরস্ক মত পরিবর্তন করতেও পারে।

বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট আবারও জানিয়ে দিয়েছেন যে, সুইডেনের একটি অংশ কুর্দি যোদ্ধাদের সমর্থন করে। তার মানে, তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে। এই কারণেই সুইডেনের ন্যাটোয় যোগদান তুরস্ক মেনে নেবে না। তবে স্টলটেনবার্গ জানিয়েছেন, গত কয়েক মাসে সুইডেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সন্ত্রাসবাদের সমর্থকদের জন্য নতুন আইন তৈরি করা হয়েছে। ফলে তুরস্ক এবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।


একাত্তর/এআর

ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এই সফর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বড়সড় জয়ের...
এক বর্ণাঢ্য ও সুপরিকল্পিত আয়োজনের মধ্য দিয়ে বেইজিংয়ে স্বাগত জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বুধবার স্থানীয় সময় গোধূলি লগ্নে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর তাঁকে লাল গালিচা...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর