ভারতের ওড়িশা রাজ্যে স্মরণকালের ভয়াবহ রেল দুর্ঘটনার তিনদিন না পেরুতেই আবারও একটি ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।
সোমবার রাজ্যের বারগড় এলাকা চুনাপাথরবাহী একটি ট্রেনের কয়েকটি বগি লাইন থেকে ছিটকে যায়। খবর: দ্য হিন্দু।
ডুংরি চুনাপাথরের খনি থেকে বারগড় সিমেন্ট প্ল্যান্টের মধ্যে নির্মিত ন্যারোগেজ রেললাইনে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
রেল কর্মকর্তারা জানান, একটি ব্যক্তিগত সাইটের ভেতরে ঘটনাটি ঘটেছে। ট্রেনটি একটি প্রাইভেট কোম্পানির মালিকানাধীন। এর রক্ষণাবেক্ষণ ও অপারেশনের সঙ্গে রেল মন্ত্রণালয় সম্পৃক্ত নয়।
দুর্ঘটনার কারণ না জানা গেলেও তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হাইতিতে ৪২ জনের মৃত্যু
এর আগে, শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে দুইটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে।
একাত্তর/জো
