উড়োজাহাজ বিধ্বস্তের ৪০ দিন পর অ্যামাজনে চার শিশু উদ্ধার

আপডেট : ১০ জুন ২০২৩, ১১:২০ এএম

কলম্বিয়ার অ্যামাজন জঙ্গলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ৪০ দিন পর চার শিশুকে জীবিত অবস্থায় পাওয়া গেছে বলে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন। 

গত ১ মে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে পাইলট ও কো-পাইলটের পাশাপাশি ১৩, ৯, ৪ ও ১ বছর বয়সী চার ভাইবোন এবং তাদের মা ছিলেন। উড়োজাহাজটি বিধ্বস্ত হলে সেটিতে থাকা সব প্রাপ্তবয়স্ক মারা যান।

শনিবার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, কয়েকসপ্তাহ খোঁজাখুঁজির পর ওই শিশুদের খুঁজে পাওয়া ‘পুরো দেশের জন্য আনন্দের বিষয়’।

তিনি এটিকে একটি ‘জাদুকর দিন’ বলে অভিহিত করে বলেন, ‘তারা একা ছিল, তারা নিজেরাই সম্পূর্ণ বেঁচে থাকার একটি উদাহরণ তৈরি করেছে যা ইতিহাস হয়ে থাকবে’।

এই শিশুরা আজ শান্তির সন্তান এবং কলম্বিয়ার সন্তান, বলেন তিনি। 

তিনি জানান, বাচ্চারা এখন চিকিৎসা নিচ্ছে এবং তিনি তাদের দাদার সাথে কথা বলেছেন, যিনি তাকে বলেছিলেন ‘জঙ্গল মাতা তাদের ফিরিয়ে দিয়েছে’।

ওই শিশুরা এবং তাদের মা যে সেসনা ২০৬ উড়োজাহাজটিতে ভ্রমণ করছিলেন সেটি অ্যামাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সান হোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিল। এমন সময় এটি ইঞ্জিনের ব্যর্থতার কারণে বিধ্বস্ত হয়। উড়োজাহাজে থাকা তিনজন প্রাপ্তবয়স্কের মরদেহ পরে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেনাবাহিনী। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, শিশুরা ধ্বংসস্তূপ থেকে রক্ষা পেয়ে সাহায্যের জন্য রেইনফরেস্টে ঘুরে বেড়াচ্ছিল। 

image


ব্যাপক অনুসন্ধান শুরুর পর উদ্ধারকারীরা একটি শিশুর পানির বোতল, এক জোড়া কাঁচি, একটি চুলের বাঁধন এবং একটি অস্থায়ী আশ্রয়সহ শিশুদের রেখে যাওয়া জিনিসপত্র উদ্ধার করে৷

ছোট ছোট পায়ের ছাপ খুঁজে পাওয়ার পর অনুসন্ধান দলগুলো ধারণা করছিলো যে শিশুরা বেঁচে ছিল ওই রেইনফরেস্টে, যেটি জাগুয়ার, সাপ এবং অন্যান্য শিকারি প্রাণীর আবাসস্থল। 

শিশুরা হুইটোটো আদিবাসী গোষ্ঠীর অন্তর্গত এবং তাদের সম্প্রদায়ের সদস্যরা আশা করেছিলেন যে জঙ্গলে বাঁচার দক্ষতা সম্পর্কে তাদের জ্ঞান তাদেরকে বেঁচে থাকার আরও ভাল সুযোগ দেবে।

আদিবাসীরা অনুসন্ধান অভিযানে যোগ দেন এবং হেলিকপ্টারে করে বাচ্চাদের দাদির কাছ থেকে একটি বার্তা সম্প্রচার করা হয়, যা হুইটোটো ভাষায় রেকর্ড করা হয়েছিল। তাদের সনাক্ত করা সহজ করার জন্য তাদেরকে চলাচল বন্ধ করার আহ্বান জানানো হয়। 

গত মাসে কলম্বিয়ার প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টে ওই শিশুদের খুঁজে পাওয়ার ব্যাপারে একটি টুইট প্রকাশিত হওয়ার পর তিনি সমালোচনার মুখে পড়েন। 

পরের দিন তিনি টুইটটি মুছে দিয়ে বলেন, এই তথ্য তার অফিসকে কলম্বিয়ার শিশু কল্যাণ সংস্থা দিয়েছিল তবে তা নিশ্চিত করা যায়নি।


একাত্তর/এসজে

সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর