অ্যাসাঞ্জেকে রক্ষা করতে লুলার আহবান

আপডেট : ১২ জুন ২০২৩, ০৫:১৪ পিএম

তথ্য ফাঁস ও গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। অ্যাসাঞ্জেকে রক্ষার জন্য আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

রোববার এক টুইট বার্তায় লুলা বলেন, "সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জের প্রত্যর্পণের আসন্ন সম্ভাবনাকে আমি উদ্বেগের সাথে দেখছি। একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ যে অবৈধ কাজকর্ম করেছে তা প্রকাশের ক্ষেত্রে জুলিয়ান অ্যাসাঞ্জে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার গ্রেপ্তার গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার পরিপন্থী। এটা গুরুত্বপূর্ণ যে আমরা সবাই তাদের প্রতিরক্ষায় একত্রিত হই।"

এর আগে গেলো শনিবার ব্রিটেনের একটি আদালত অ্যানাঞ্জেকে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ব্যাপারে আদেশ দিয়েছে। এই আদেশের বিরুদ্ধে তার আইনজীবী আপিল করবেন বলে ঘোষণা দিয়েছেন।

গত বৃহস্পতিবার অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা জানিয়েছেন, তার স্বামী নতুন দুই বিচারকের অধীনে আরেকবার শুনানি করতে চান। এই শুনানিতে তারা বিজয়ী হবেন বলে তিনি আশা করেন।

উল্লেখ্য, জুলিয়ান পল অ্যাসাঞ্জ বহুল আলোচিত উইকিলিকস এর প্রধান নির্বাহী যা মূলত গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত। ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সরকারি গোপন তথ্য ও যুদ্ধ নথি প্রকাশের দায়ে তার বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্র।

১৯ জুন ২০১২ থেকে ১১ এপ্রিল ২০১৯ পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডোর দূতাবাসে রিফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি। বর্তমানে লন্ডন পুলিশের হেফাজতে যুক্তরাষ্ট্রের একটি মামলার আসামি হিসেবে বেলমার্শ নামক কারাগারে বন্দী আছেন। ইকুয়েডর ২৭ জুলাই ২০২১ আনুষ্ঠানিকভাবে অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করে। তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে তার নাগরিকত্ব বাতিল করা হয়। 


একাত্তর/আরবিএস 

অবশেষে, আবারও মুক্ত জীবনে ফিরলেন আমেরিকাসহ বিশ্বের বহু সরকারের গোপন নথি ফাঁস করে দিয়ে শোরগোল বাধিয়ে দেয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
আমেরিকাসহ বিশ্বের শক্তি দেশের সরকার ও ব্যক্তিদের গোপন তথ্য ও দলিল ফাঁস করে দিয়ে আলোচনায় আসেন ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
কয়েক বছরের আইনি লড়াই শেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও গোপন নথি ফাঁস করা ওয়েব সাইট উইকিলিকসে সেন্ট্রাল ইন্টেলিজেন্টস এজেন্সির (সিআইএ) হ্যাকিং সরঞ্জাম ফাঁসে সাবেক এক অফিসারকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর