উইকিলিকসের হ্যাকিং সরঞ্জাম ফাঁসে সিআইএ অফিসারের কারাদণ্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম

বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও গোপন নথি ফাঁস করা ওয়েব সাইট উইকিলিকসে সেন্ট্রাল ইন্টেলিজেন্টস এজেন্সির (সিআইএ) হ্যাকিং সরঞ্জাম ফাঁসে সাবেক এক অফিসারকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। খবর বিবিসির।

বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত এ রায় ঘোষণা করে।

দণ্ডিত ব্যক্তির নাম জোশুয়া শুল্টে। তিনি সিআইএর সেন্টার ফর সাইবার ইন্টেলিজেন্স বিভাগে সফটওয়্যার ডেভেলপার হিসাবে নিযুক্ত ছিলেন। এই বিভাগটি সন্ত্রাসী সংগঠন এবং বিদেশি সরকারের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তি করে। শুল্টে ২০১৮ সাল থেকে কারাগারে আটক। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রসিকিউটররা তাকে সিআইএয়ের ‘ভল্ট সেভেন’-এর টুল ফাঁস করার জন্য অভিযুক্ত করেছে। এই টুলসগুলো গোয়েন্দা অফিসাররা ব্যবহার করে স্মার্টফোন হ্যাক করতো। 

আদালত জানায়, ৩৫ বছর বয়সী শুল্টে ২০১৭ সালে উইকিলিকসে প্রায় আট হাজার ৭৬১টি নথি শেয়ার করেছিলেন, যা সিআইএর ইতিহাসে সবচেয়ে বড় তথ্য লঙ্ঘন।এফবিআই তার কাছে থেকে শিশু নির্যাতনের ছবিও জব্দ করে।

তবে শুল্টে এই অভিযোগগুলো অস্বীকার করলেও তাকে ২০২০, ২০২২ ও ২০২৩ সালে নিউইয়র্কে তিনটি আদালা ফেডারেল বিচারে দোষী সাব্যস্ত করা হয়।

এরপর বৃহস্পতিবার তাকে গুপ্তচরবৃত্তি, কম্পিউটার হ্যাকিং, আদালতকে অবমাননা, এফবিআইকে মিথ্যা বিবৃতি দেওয়া ও শিশু নির্যাতনের ছবি রাখার অভিযোগে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলেছেন, জোশুয়া শুল্টে যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সবচেয়ে নির্লজ্জ, জঘন্য অপরাধ করেছে। তিনি তার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

প্রসিকিউটরদের বরাত দিয়ে বিবিসি জানায়, শুল্টে ২০১৬ সালে চুরি করা তথ্য উইকিলিকসে দেয় এবং ফাঁসের বিষয়ে তার ভূমিকা সম্পর্কে এফবিআই এজেন্টদের কাছে মিথ্যা বলেন।

তারা আরও বলেছিলেন, শুল্টে এই পদক্ষেপ নিয়ার পিছনে মূল কারণ হচ্ছে তার কর্মক্ষেত্রে বিরোধ। 

উইকিলিকসে তথ্য প্রকাশ করার পরে এফবিআই শুল্টের বেশ কয়েকবার সাক্ষাৎকার নিয়েছিল। তবে বরাবরই জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন তিনি।

একাত্তর/এসি
ওসামা বিন লাদেনকে খোঁজা থেকে শুরু করে আল-কায়েদা ও আইএস জঙ্গি গোষ্ঠীগুলোর ভয়াবহ সব নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ, প্রতিটি মিশনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি।...
তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে হ্যাক করা ছিল। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে নাগপুরে সংখ্যালুঘুদের বাড়িঘরে আগুন দেখছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড । তাঁর উপস্থিতিতেই ভারতের ভেতরে মুসলিম নিধন নিয়ে এমন নির্যাতনে নির্বাক বিশ্ব...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত নানা দিকে পারস্পরিক সহযোগিতার জন্যই এই আয়োজন। রোববার এই বৈঠকে যোগ...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর