ইরানে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২৩, ০৯:২৮ পিএম

ইরানের আলবোর্জ প্রদেশে মদ পান করার পর বিষক্রিয়ায় ১৫ জন মারা গেছে। 

বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানায়। খবর: এএফপি।

মদ্যপানজনিত বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা ইরানে ক্রমেই বেড়ে যেতে দেখা যাচ্ছে। 

আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানান, এ ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও ১৮০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছেন। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ডায়ালায়সিস করতে হচ্ছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটিতে সকল ধরণের অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়। তখন থেকেই দেশটিতে চোরাচালান এবং অনিয়ন্ত্রিত অ্যালকোহল কালোবাজারে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে ইথানলের সস্তা বিকল্প হিসেবে প্রায়শই পানীয়তে মিথানল মেশানো হয়।

প্রধান বিচারপতি হারিকান্দি বলেন, আলবোর্জ প্রদেশ কর্তৃপক্ষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তারা একটি কসমেটিক কারখানা থেকে ছয় হাজার লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে।

আরও পড়ুন: মারামারি করবেন মাস্ক ও জাকারবার্গ!

এদিকে, ইরানের ফরেনসিক সংস্থা জানিয়েছে, এ বছরের মার্চ মাস পর্যন্ত ‘নকল অ্যালকোহলযুক্ত পানীয়’ সেবন করে ৬৪৪ জন মারা গেছে যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর