যুক্তরাষ্ট্রে কনসার্টে শিলাবৃষ্টি, বহু লোক আহত

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোতে মার্কিন গীতিকার ও সঙ্গীতশিল্পী লুইস টমিনসনের কনসার্টে প্রবল শিলাবৃষ্টিতে প্রায় ১০০ জন আহত হয়েছেন।

বুধবার রাতে আহতদের মধ্যে কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, কলোরাডোর বিখ্যাত রেড রকস অ্যাম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছিল এই কনসার্ট। এটি শুরুর কিছুক্ষণ পর আচমকা মুষলধারে বর্ষণ শুরু হয়। সেই বৃষ্টির সঙ্গে অজস্র ধারায় পড়তে থাকে শিলা।

বেশিরভাগ শিলার আকার -আয়তন প্রায় টেবিল টেনিস বলের সমান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিকোল নামের এক নারী সেই দুর্যোগের একটি ভিডিও টুইটারে টুইট করে বলেন, ‘আমি আর আমার বোন ওই কনসার্টে উপস্থিত ছিলাম। আজকের রাত ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ের রাত।’

আরও পড়ুন: চীনে কয়লার খনি ধসে ৫৩ জনের প্রাণহানি

টুইটবার্তায় তিনি আরও বলেন, বৃষ্টি শুরু হওয়ার মাত্র টেনিস বল আকৃতির শিলা পড়তে শুরু করে। আমি আর আমার বোন কাছের একটি ছোট ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু ছাউনি পর্যন্ত যেতে যেতে কয়েকটি শিলার আঘাত আমাদের সহ্য করতে হয়েছে। সৌভাগ্যবশত আমার বোন তেমন আঘাত পায়নি। কিন্তু আমার মাথার বেশ কয়েক জায়গায় ফুলে গেছে, গা থেকেও রক্ত ঝরেছে।

একাত্তর/আরএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর