সিরিয়ায় রুশ বিমান হামলায় ১৩ জন নিহত

আপডেট : ২৬ জুন ২০২৩, ০১:৫৯ পিএম

বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। 

রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিবে কয়েক দফায় এ হামলা চালানো হয়। খবর: এএফপি।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে চলতি বছর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। হামলাটি পূর্ব ইদলিব গ্রামাঞ্চলের জিসর আল-শুঘর শহরের একটি সবজি বাজারকে লক্ষ্য করে ঘটেছে। দুটি রুশ ‘এসইউ-৩৪’ যুদ্ধবিমান ইদলিব শহর, বেনিন এবং আল-আরবিন পর্বত এলাকায় পাঁচটি হামলা চালায়। এর মধ্যে একটি জঙ্গিবিমান বাজারেও বোমা ছুড়ে।

এ হামলায় নিহতদের মধ্যে দুই শিশুসহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক রয়েছে। তাদের অধিকাংশই ইদলিব অঞ্চলের জিসর আল-শুঘুরের ফল ও সবজির বাজারে নিহত হয়।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ায় চলতি বছর রাশিয়ার চালানো এটি সবচেয়ে ভয়াবহ হামলা।

ওই পর্যবেক্ষণ গ্রুপ আরও জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ব্যবস্থাকে সমর্থন করা রাশিয়ার বাহিনী গত সপ্তাহে বিদ্রোহীদের ড্রোন হামলার পাল্টা জবাব দেয়। এতে দুই শিশুসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়।

ওই বাজারে চালানো হামলায় প্রাণে বেঁচে যাওয়া ৩৫ বছর বয়সী সাদ ফাতো নামের একজন শ্রমিক বলেন, তিনি আহতদের উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করেন। সেখানে রাশিয়ার বাহিনী তাদের ওপর গোলা বর্ষণ করে। হামলার পর হতাহতরা সেখানে যেভাবে পড়ে ছিল তা অবর্ণনীয়। তার হাতে এখানও হতাহতদের রক্ত লেগে আছে বলে তিনি উল্লেখ করেন।

এএফপি’র এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের বাজার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আবদেল রহমান জানান, রাশিয়ার বিমান হামলায় জিসর আল-শুঘুরে ছয় বেসামরিক নাগরিক এবং এর কাছেই তিন বিদ্রোহী নিহত হয়েছে।

তিনি আরও জানান, ইদলিব শহরের উপকণ্ঠে এক হামলায় দুই শিশুসহ আরও তিনজন বেসামরিক নাগরিক এবং একজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

আরও পড়ুন: হন্ডুরাসে বিলিয়ার্ড হলে ঢুকে ১১ জনকে গুলি করে হত্যা

রোববারের এ হামলায় কমপক্ষে ৩০ বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।


একাত্তর/জো

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর