হন্ডুরাসে বিলিয়ার্ড হলে ঢুকে ১১ জনকে গুলি করে হত্যা

আপডেট : ২৬ জুন ২০২৩, ১০:০৯ এএম

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি বিলিয়ার্ড হলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম নগর সান পেদ্রো সুলার কাছে চোলোমা শহরে এ ঘটনা ঘটে। খবর: এএফপি।

হন্ডুরাসের জাতীয় পুলিশের মুখপাত্র মিগুয়েল মার্টিনেজ জানান, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিলিয়ার্ড হলের ভেতরে রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সেখানে লোকজন জন্মদিনের একটি অনুষ্ঠান উদযাপন করছিলেন। বন্দুকধারীরা হলে ঢুকেই গুলি চালানো শুরু করে।

হন্ডুরাসের পুলিশের ধারণা, মাদক কারবারিদের ভাড়াটে খুনিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে, এ ঘটনার পর ওই অঞ্চলে কারফিউ জারি করেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো।

এক টুইটার বার্তায় তিনি জানান, চোলোমা ও সান পেদ্রো সুলাতে রোববার স্থানীয় সময় রাত ৯টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

আরও পড়ুন: আধুনিক পদ্ধতিতে গাঁজা চাষ, গ্রেপ্তার তিন মেডিকেল শিক্ষার্থী

এর আগে, গত সপ্তাহে হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার কাছে একটি কারাগারে দাঙ্গায় ৪৬ জন নারী কয়েদি নিহত হয়।


একাত্তর/জো 

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর মাদক পাচার মামলায় দণ্ডিত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার পশ্চিম...
হন্ডুরাসের নারী বন্দিদের কারাগারে দাঙ্গায় যে ৪৬ জন কয়েদি নিহতদের কারও কারও দেহে পুলিশের বুলেট পাওয়া যাওয়ায় সংগঠিত অপরাধের সঙ্গে পুলিশের সম্ভাব্য যোগসাজশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলে দেশটির এক...
হন্ডুরাসের একটি নারী কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানী টেগুসিগালপা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত উইমেনস সেন্টার ফর সোশ্যাল অ্যাডাপ্টেশনে এই ঘটনা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর