মায়ের ধূমপানে ভেঙে গেলো মেয়ের বিয়ে

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৭:০৪ পিএম

উপমহাদেশে পারিবারিক বিয়ে আয়োজনে অন্যতম বিষয় হয়ে দাঁড়ায় দুই পরিবারের আচার ও আচরণ। সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মেপে দেখা হয় শিক্ষা ও ভদ্রতা। এসবের কোনটায় গোলমাল বা কম বেশি হলেই বিপদ। ভেঙে যেতে পারে বিয়ের সব আয়োজন।

তেমনই এক ঘটনার উদাহরণ হলো ভারতের উত্তরপ্রদেশের সম্ভল গ্রাম। বিয়ের অনুষ্ঠানে হবু বউ এবং শাশুড়ির অসভ্য আচরণের কারণে বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেন হবু বর। সে বিয়ে না করেই বরযাত্রী নিয়ে ফিরে যান নিজ গ্রামে।

বিয়ে ভেঙে যেতেই সাড়া পড়ে যায় উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে। সেখান থেকে আশপাশের গ্রামে। আর ঘটনাটি সামাজিক মাধ্যমে আসতেই রীতিমতো ভাইরাল। সবচেয়ে বড় যে অভিযোগ, তা হলো বহু বউয়ের মায়ের প্রকাশ্যে ধূমপান এবং বউয়ের অসভ্য আচরণ।

বরের বাড়ির অভিযোগ, বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের চুম্বন করে স্বাগত জানাচ্ছিলেন হবু বউ। কনের এমন দৃষ্টিকটু আচরণ দেখে বরযাত্রী চরম নিন্দা করে। মেয়ের চেয়ে দু’কাঠি উপরে মা। মেয়ের বিয়ের অনুষ্ঠানের মাঝে ধূমপান করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

মা-মেয়ের কীর্তি দেখে অস্বস্তিতে পড়েন বর। শেষ পর্যন্ত পরিবারকে জানিয়ে দেন, এই বিয়ে তিনি আর করতে রাজি নন। বিয়ের সিদ্ধান্ত বাতিল করে বরযাত্রী নিয়ে ফিরে আসতে বাধ্য হন তিনি। তার সঙ্গে সায় দিয়েছে পরিবারও। মেয়ের বাড়িকে তুলোধুনো করে চলে যান তারা।

বরের বাড়ি জানায়, বিয়ের দিন বরযাত্রী নিয়ে হবু কনের বাড়িতে পৌঁছাতেই তারা সবাই মিলে স্বাগত জানায় তাদের। কিন্তু তার পরেই ঘটল যত কাণ্ড। হবু কনের মা অদ্ভুত আচরণ করতে থাকেন। প্রকাশ্যে সিগারেট জ্বালিয়ে ধূমপানে মেতে ওঠেন।

শুধু তাই নয়, বিয়ে বাড়ির এদিক ওদিক নেচে বেরাতে শুরু করেন। সিগারেট খেয়ে সেই ধোঁয়া অতিথিদের মুখে ছাড়েন। সিগারেটের ধোয়া নিয়ে নানা ধরনের কারসাজি করে দেখাতে থাকেন। এই নারীর আচরণে রীতিমতো হতচকিত হয়ে পড়ের বর পক্ষের সবাই।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে কাঁচা বাজারে নিষিদ্ধ হলো প্লাস্টিক ব্যাগ

ছেলের বিয়ে ভাঙার সিদ্ধান্ত সম্পর্কে ববা জানান, এই বিয়ে ভাঙার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। মা মেয়ের অভদ্র আচরণের কারণেই আমার ছেলে বিয়ে ভাঙতে বাধ্য হয়েছে। এই দুই নারীর আচরণ সব ধরনের সীমা ছাড়িয়ে যায়। এমন পরিবারের সঙ্গে ছেলে বিয়ে দেয়া সম্ভব নয়।


একাত্তর/আরএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর