রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন আবারও রাশিয়ায় ফিরে গেছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
লুকাশেঙ্কো বলেন, প্রিগোজিন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশের ভূখণ্ডে নেই।
ওয়াগনার গ্রুপকে বেলারুশের জন্য ঝুঁকি হিসেবে দেখেন না উল্লেখ করে লুকাশেঙ্কো আরও বলেন, ওয়াগনার যোদ্ধারা কখনও তার দেশের বিরুদ্ধে অস্ত্র ধরবে না বলেই বিশ্বাস করেন তিনি।
তবে ইয়েভজেনি প্রিগোজিন এখন কি করবেন এবং পরবর্তিতে কি করতে পারেন, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এর আগে গেলো মাসে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মস্কোর পথে যাত্রা শুরু করে ওয়াগনার গ্রুপ। মস্কো থেকে ওয়াগনার সেনারা যখন মাত্র ২০০ কিলোমিটার (১২০ মাইল) দূরে, তখন এ যাত্রা বন্ধের নির্দেশ দেন প্রিগোজিন।
আরও পড়ুন: সংলাপে যাবে না বিএনপি, শিগগিরই নতুন কর্মসূচি: ফখরুল
প্রিগোজিন জানান, রক্তপাত এড়াতে ও উত্তেজনা প্রশোমনে রাশিয়ার দিকে আর অগ্রসর হবে না তার বাহিনী।
পরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর প্রস্তাবে রাজি হন ওয়াগনার প্রধান এবং বেলারুশে পাড়ি জমান।
একাত্তর/আরবিএস
